,

জেলার রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, গুনিজন, নাগরিক সমাজ ও মিডিয়া কর্মীদের সাথে পুলিশ সুপার’র ইফতার

ifter partyবার্তা কক্ষঃ গতকাল সন্ধ্যায় পুলিশ সুপার এর বাসভবনে ব্রাহ্মণবাড়িয়ার বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি কর্মকর্তা, গুনিজন ও বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়া কর্মীদের সাথে পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান পিপিএম (বার) ইফতার করেন। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামীলীদের ভারপ্রাপ্ত সভাপতি এডঃ সৈয়দ একেএম এমদাদুল বারী, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ  সম্পাদক আল-মামুন  সরকার, মুক্তিযোদ্ধা সংসদ ব্রাহ্মণবাড়িয়ার জেলা কমান্ডার হারুণ অর রশীদ, জেলা নাগরিক কমিটির সভাপতি এডঃ আব্দুস সামাদ, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মিজানুর রেজা, সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামি এবং অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম, এএসপি (সদর) মোঃ শফিকুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার এএসপি তাপস রঞ্জন ঘোষসহ আরো অনেকে। এছাড়া উক্ত ইফতার মাহফিলে জেলা পুলিশ সুপারের কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। উক্ত ইফতার মাহফিলে পুলিশ সুপার পবিত্র মাহে রমজান ও মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদ-উল ফিতর শান্তি পূর্ণভাবে উদযাপনের জেলাবাসীর নিকট সহযোগিতা কামনা করুন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ