,

রমজানে অবশ্যই মেনে চলবেন যে আদব-কেতা গুলো

romjan_40_460922794রোজা ফারসি শব্দ, এর আরবি হচ্ছে সওম, যার মানে বিরত থাকা। শুরু হয়ে গিয়েছে রোজার মাস। এই একটি মাস মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসে মুসলিমরা রোজা রাখার পাশাপাশি নিজেদেরকে সব কিছুতেই সংযত রাখেন। আর তাই মুসলিমদেরকে মেনে চলতে হয় নানান ধর্মীয় আদব-কেতা। শুধু কি ধর্মীয় আদবকেতা মেনে চললেই হবে? সামাজিক আদবকেতাও মেনে চলা জরুরি এই সময়টাতে। জেনে নিন রোজার মাসে মেনে চলা উচিত যে আদবকেতা গুলো সেই সম্পর্কে।

১) রমজান মাসে পোশাক পরিচ্ছদে অবশ্যই শালীনতা থাকা উচিত। কোনো অবস্থাতেই অতিরিক্ত খোলামেলা পোশাক এই সময়টাতে পড়া উচিত না। অফিস,আদালত, স্কুল কলেজে মার্জিত পোশাক পরে যাওয়াটাই ভালো। নাহলে একেবারেই বেমানান দেখাবে আপনাকে।

২) রোজার মাসে আচরণ মার্জিত থাকা উচিত। কারো সাথে হুট করে বাক বিতন্ডায় জড়িয়ে পড়া উচিত নয় একেবারেই। নিজের মেজাজকে নিয়ন্ত্রণে আনার জন্য রোজার মাসই হলো সর্ব শ্রেষ্ঠ সময়।

৩) নিজের মুখের ভাষা প্রয়োগের উপর নিয়ন্ত্রণ আনুন। কোনো অবস্থাতেই গালি কিংবা অশালীন কোনো শব্দ ব্যবহার করবেন না ভাষায়। আপনার অশালীন ভাষা অন্যদেরকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দিতে পারে।

৪) রোজার মাসে ফেসবুক প্রোফাইল ব্যবহারের ক্ষেত্রেও সতর্ক থাকুক। নিজের ধর্মকে ছোট করার মত কোনো হাস্যকর কাজ করবেন না। সেই সঙ্গে ফেসবুকে অশালীন ছবি দেয়া, বাজে মন্তব্য কিংবা অন্য কোনো অসামাজিক কাজ করবেন না।

৫) রোজার মাসে চেষ্টা করুন সাধ্যমত সামাজিকতা বজায় রাখার। আশে পাশের বাড়ির মানুষদেরকে ইফতার দিতে পারেন। এতে সম্পর্কটা আরো মধুর হবে। সেই সঙ্গে মাঝে মাঝে ইফতারের দাওয়াত দিন প্রিয়জনদেরকে। আত্মীয়রা ইফতারের দাওয়াত দিলে সেটাও গ্রহণ করুন।

৬) কোনো অবস্থাতেই অপচয় করবেন না। রোজার মাসকে খাবারের উৎসবে পরিণত করা একেবারেই ঠিক নয়। কোনো পরিস্থিতিতেই খাবার কিংবা অর্থ অপচয় করা ঠিক হবে না। বরং অপচয় না করে গরীবদেরকে দান করুন অথবা ইফতার খাওয়ানোর ব্যবস্থা করুন।

৭) উচ্চ শব্দে গান কিংবা মাইক বাজাবেন না রোজার মাসে। এতে মানুষের ইবাদত বন্দেগিতে ব্যাঘাত ঘটতে পারে এবং মানুষের মনে বিরক্তির সৃষ্টি হতে পারে।

এ জাতীয় আরও খবর

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের নতুন গান ‘সখি তুই কি তেল মাখিস চুলে’

ধারাভাষ্য দল থেকে বাদ আথারটন-হুসেইন

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড

জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির অভিযোগ শুভেন্দুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা