,

কম্পিউটারের ফোল্ডারকে ভিন্ন ভিন্ন রঙে সাজিয়ে তোলাবেন যেভাবে

folder-1আমাদের মধ্যে অনেকেরই নিজের কম্পিউটারকে নানা ভাবে সাজিয়ে তোলার সুপ্ত ইচ্ছে থেকে থাকে। এজন্য আমরা কম্পিউটারের কনফিগারেশন থেকে শুরু করে এর বাহ্যিক রুপেও আনতে চেষ্টা করি নানা রকমের নতুনত্য। অনেকেই আবার বন্ধুদের সাথে পাল্লা দিয়ে কনপিউটারের কনফিগারেশন পরিবর্তনে উন্মুখ হয়ে থাকি। আর কম্পিউটার এর এই সাজিয়ে তোলা বাদ যায়না এর ইউজার ইন্টারফেসেও। নানা রকমের অপারেটিং সিস্টেম প্রযুক্তি বাজারে থেকে থাকলেও ব্যবহার করতে করতে একসময় এর ইন্টারফেসের উপর বিরক্তি ধরে যেতেই পারে, আর এজন্যেই নানা রকম গ্রাফিক্স টুইকস এবং থিম প্যাকের আবির্ভাব হয়। তবে আজ আমি কোন টুইকস বা থিম আপনাদের সাথে শেয়ার করব না। আজকে আমরা দেখব, কীভাবে আমাদের কম্পিউটারের হার্ড ড্রাইভে থাকা বিভিন্ন ফোল্ডারগুলোকে বিভিন্ন রঙে রাঙিয়ে দেয়া যায়। আসলে এর মাধ্যমে সামান্য পরিবর্তন হলেও আমরা সহজেই খুব প্রয়োজনীয় ফোল্ডারগুলো বিভিন্ন রঙে মার্ক করে রাখতে পারব। যাতে করে হয়ত প্রয়োজনের সময় খুব সহজেই সেগুলোকে খুঁজে নেয়া যায়। তাহলে চলুন, শুরু করা যাক।

folder-2বিভিন্ন ফোল্ডারকে ভিন্ন ভিন্ন রঙে সাজিয়ে তোলার পদ্ধতিঃ

ধাপঃ ১

প্রথমেই এই লিংক থেকে  "Folder Colorizer" নামের মাত্র ১.৩৩ মেগাবাইটের সফটওয়্যারটি নামিয়ে নিন। এর মাধ্যমেই মূলত আমরা বিভিন্ন ফোল্ডারকে ভিন্ন ভিন্ন রঙে রাঙিয়ে তুলব।

ধাপঃ ২

সফটওয়্যারটি ইন্সটল করুন। ইন্সটলে সময় লক্ষ্য করুন "AVG PC TuneUP" এবং "WinZip Pro" সফটওয়্যার এর ফর্ম পূরন করতে বলছে। আপনি যদি এই সফটওয়্যারগুলো ব্যবহার করতে না চান তবে "Custom Installation (advanced)" অপশনটি সিলেক্ট করে নিচের "Install সফটওয়্যারের নাম" থেকে টিক চিহ্ন উঠিয়ে দিয়ে ইন্সটল করুন। চিন্তা করবেন না, ওগুলো অ্যাডিশনাল সফটওয়্যার। ফোল্ডার রাঙিয়ে তোলার ক্ষেত্রে ওগুলো কাজে আসবে না।

ধাপঃ ৩

সফটওয়্যারটি ইন্সটল হয়ে গেলে আপনি যে ফোল্ডারটিতে কালার অ্যাসাইন করতে চান তার উপর মাউসের রাইট ক্লিক করুন। কন্টেক্সট মেন্যুতে "Colorize" নামের একটি অপশন দেখতে পাবেন এবং সেখানে ক্লিক করলে অনেক গুলো রং দেখতে পারবেন। যে কোন একটি রঙে ক্লিক করলেই আপনার ফোল্ডারের কালার পরিবর্তন হয়ে যাবে।folder-3আপনি যদি আপনার ফোল্ডারের রঙ রি-স্টোর করতে চান তবে সেই ফোল্ডারের উপর মাউসের রাইট ক্লিক করে, Colorize কন্টেক্সট মেন্যু থেকে "Restore Original Color" সিলেক্ট করলেই হয়ে যাবে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ