,

নাসিরনগর উপজেলা প্রশাসন দূর্নীতি মুক্ত ঘোষণা

n magorনাসিরনগর উপজেলা প্রশাসনকে দূর্নীতি মুক্ত ঘোষনা করেছে উপজেলা পরিষদ চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমদ। এছাড়াও উপজেলা পরিষদের ও প্রশাসনের কর্মকর্তার সকল প্রকার ঘুষ অনিয়ম ও দূর্নীতি থেকে মুক্ত থাকবেন বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন। গতকাল মঙ্গলবার উপজেলা নিবার্হী কর্মর্কতার কার্যালয়ে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাথে এক মতবিনিময় সভায় এ ঘোষান দেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকারের সভাপতিত্বে কমিটির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক আবদুর রহিমের পরিচালনায় মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমেদ, সহকারী কমিশনার (ভুমি) আবদুল্লা আল মামুন, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ মোঃ আলমগীর , উপজেলা প্রকৌশলী আকবর আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেন, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা জাফর আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হেমায়েতুল ফারুক ভুইয়া, উপজেলা খাদ্য কর্মকর্তা আবুল হোসেন, উপ-সহকারী প্রকৌশলী মোঃ রুপক মিয়া, সমবায় কর্মকর্তা বেল্লাল হোসেন, সদস্য মোঃ হাবিবুর রহমান, সদস্য ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক আকতার হোসেন ভুইয়া , সদস্য মো: আবদুল মোতালিব ,সদস্য শিবলী চৌধুরী ও সদস্য হরিপদ পোদ্দার প্রমূখ। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমদর ঘোষনা করেন উপজেলা প্রশাসন ক্যাম্পাসে “দূর্নীতি মুক্ত উপজেলা প্রশাসন” ডিজিটাল ব্যানার টানিয়ে দেয়া হবে। উপজেলা পরিষদ চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমদের এ প্রশংসার উদ্যোগকে ও বিশিষ্টজনরা স্বাগত জানিয়েছেন। মতবিনিময় সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগন উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ