,

বিশ্বের বিভিন্ন দেশের রোজাদাররা এবার কয় ঘণ্টা রোজা রাখবেন ?

ruja-1ডেস্ক রিপোর্ট: ইসলাম ধর্মাবলম্বীরা রমজান মাসব্যাপী রোজা রাখেন। আর এ রোজার সময়ে পার্থক্য হয় বিভিন্ন দেশে। এ ক্ষেত্রে কয়েকটি দেশে অল্প সময়ের মধ্যে রোজা রাখা গেলেও কিছু দেশে আবার তা অনেক দীর্ঘ সময় লাগে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে হাফিংটন পোস্ট।
 আইসল্যান্ডের মুসলমানদের রোজা রাখা এবার দুরুহ। কারণ আইসল্যান্ডের রিকজাভিকে এবার সেহরি থেকে ইফতারের সময়ের পার্থক্য প্রায় ২১ ঘণ্টা ৫৭ মিনিট। অর্থাৎ ইফতার করার কিছুক্ষণের মধ্যেই তাদের আবার সেহরি খাওয়ার প্রস্তুতি নিতে হয়।
 লন্ডনে এবার রোজা রাখার সময় ১৮ ঘণ্টা ৫৩ মিনিট। জার্মানির বার্লিনে ১৯ ঘণ্টা ১ মিনিট। কানাডার টরেন্টোতে এবারের রোজার দৈর্ঘ্য প্রায় ১৭ ঘণ্টা ১৪ মিনিট।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে দিনের দৈর্ঘ্য কমবেশি হয়ে থাকে। এ কারণে যুক্তরাষ্ট্রের আলাস্কার জুনিআউতে রোজার দৈর্ঘ্য ১৯ ঘণ্টা ৫১ মিনিট হলেও ডারবোর্নে তা ১৬ ঘণ্টা ৫৯ মিনিট। অন্যদিকে শিকাগোতে এ সময় ১৬ ঘণ্টা ৫৪ মিনিট এবং নিউ ইয়র্ক শহরে ১৬ ঘণ্টা ৪৩ মিনিট। আবার লস অ্যাঞ্জেলেসে তা ১৫ ঘণ্টা ৪৮ মিনিট।
ঢাকাতে এবার রোজার দৈর্ঘ্য প্রায় ১৫ ঘণ্টা ৩ মিনিট। মক্কায় এটা ১৪ ঘণ্টা ৫৩ মিনিট।
উত্তর গোলার্ধের দেশগুলোতে এবার রোজার সময় বেশি লাগলেও দক্ষিণ গোলের্ধের দেশগুলোতে শীতকাল চলায় এ সময় কম। এ কারণে অস্ট্রেলিয়ার সিডনিতে এবার রোজার দৈর্ঘ্য ৯ ঘণ্টা ৫৬ মিনিট। অন্যদিকে ব্রাজিলের রিওতে সেহরি থেকে ইফতারের সময়ের পার্থক্য ১২ ঘণ্টা ৪ মিনিট ( ছবিতে বিস্তারিত দেখুন)।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ