,

চলতি মাসেই পদ্মা সেতুর মূল কাঠামো নির্মাণ কাজ শুরু : যোগাযোগমন্ত্রী

obaidul kaderইয়েস উই ক্যান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ়ভাবে এই সত্যটি ধারণ করেছেন বলেই সকল বাধা আর ষড়যন্ত্র নস্যাৎ করে  নিজস্ব টাকায় পদ্মা সেতু নির্মিত হচ্ছে। জুলাই মাসেই শুরু হচ্ছে পদ্মা সেতুর মূল কাঠামো নির্মাণের কাজ। আগামী ২০১৮ সালে এই সেতু নির্মাণ সম্পন্ন হবে। এতে ব্যয় হচ্ছে তিন বিলিয়ন ডলারের সমপরিমাণ প্রায় ৩০ হাজার কোটি টাকা।

মঙ্গলবার সংসদ সদস্য বেগম ফজিলাতুন নেসা বাপ্পির এক প্রশ্নের উত্তরে এ তথ্য জানান যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

একদিন বিরতি দিয়ে মঙ্গলবার বেলা ১১টা ৫ মিনিটে শুরু হয় সংসদ অধিবেশন। ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া এতে সভাপতিত্ব করেন।

যোগাযোগমন্ত্রী জানান, দ্বিতল হবে পদ্মা সেতু। সেতুর ওপর তলা দিয়ে চলবে সাধারণ যানবাহন আর নিচের তলা দিয়ে চলবে ট্রেন। দুই ভাগে ব্যয় হচ্ছে পদ্মা সেতুর বরাদ্দকৃত অর্থ। এর প্রথম ভাগে থাকছে মূল পদ্মা সেতুর কাজ এবং দ্বিতীয় ভাগে থাকছে বাইপাস সড়ক এবং নদী শাসনের কাজ। বাইপাস সড়ক আর নদী শাসনে খরচ হবে ৯ হাজার কোটি টাকারও বেশি অর্থ। সব মিলিয়ে তিন বিলিয়ন ডলার বা ৩০ হাজার কোটি টাকার মতো খরচ পড়বে।

তিনি বলেন, এই অর্থ সংগ্রহ প্রথমে অনেক কঠিন মনে হলেও এখন মনে হচ্ছে ততটা কঠিন নয়। নিজেদের অর্থেই এটা সম্ভব। এ ছাড়া চায়না ব্রিজ কোম্পানি সিকিউরিটি মানি হিসেবে ১২ হাজার কোটি টাকা প্রদানের শর্তে নির্মাণ চুক্তি করেছে। যে কারণে খুব সহজে পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব হচ্ছে।

যোগাযোগমন্ত্রী আরো বলেন, এই পদ্মা সেতু নির্মাণ সম্পন্ন হওয়ার পর দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের চিন্তা করবে সরকার। সেইভাবে তিনটি কোম্পানির সঙ্গে প্রাথমিক কথাও সেরে রাখা হয়েছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ