,

কলকাতার ছবিতে হাবিবের গানের পুরো ভিডিও

Habib sবিনোদন ডেস্কঃভারতের বাংলা ছবির জন্য সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের প্রথমবার কাজ করার খবর অনেকেই জেনে গেছেন। রাজীব বিশ্বাসের 'বিন্দাস' ছবিতে রয়েছে তার সুর করা ও গাওয়া ‘তোমাকে ছেড়ে আমি’ শিরোনামের একটি গান। ২৯ জুন ইউটিউবে গানটির পূর্ণাঙ্গ ভিডিও ছেড়েছে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। এ ছবির প্রচারণার কাজে হাবিব এখন কলকাতায়।

২৬ জুন ‘তোমাকে ছেড়ে আমি’ গানটির ভিডিওর অংশবিশেষ ইউটিউবে প্রকাশ হয়। ওইদিন হাবিব তার ফেসবুক পেজে বলেন, ‘শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ। গানটি উপভোগ করুন।’

‘তোমাকে ছেড়ে আমি’ গানে হাবিবের সঙ্গে কণ্ঠ দিয়েছেন ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী তুলসী কুমার। পর্দায় হাবিব ও তুলসীর গাওয়া গানটিতে ঠোঁট মিলিয়েছেন ভারতের বাংলা ছবির জনপ্রিয় তারকা দেব ও শ্রাবন্তী। গ্রিসে এর চিত্রায়ন হয়েছে।

চিত্রনায়ক রিয়াজ প্রযোজিত ও এসএ হক অলিক পরিচালিত 'হৃদয়ের কথা' ছবির জন্য একটি গান তৈরি করেছিলেন হাবিব ওয়াহিদ। কিন্তু নানা জটিলতায় গানটি আর ব্যবহার করা হয়নি ছবিতে। পরবর্তী সময়ে শিরিনের লোকজ গানের অ্যালবাম 'পাঞ্জাবীওয়ালা'য় বাড়তি পাওনা হিসেবে তার ও ন্যান্সির গাওয়া গানটি দেওয়া হয়। এর কথা লিখেছেন 'হৃদয়ের কথা' ছবির পরিচালক এসএ হক অলিক।

ভিডিও লিংকঃ- http://www.youtube.com/watch?v=ESL9Mvr6u_o

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ