,

মন্দিরের জায়গা অধিগ্রহন বন্ধের দাবিতে স্মারকলিপি পেশ

brahmanbaria mondirবার্তা কক্ষঃব্রাহ্মণবাড়িয়া শহরের প্রধান সড়ক টি.এ. রোডের মৌড়াইল রেলক্রসিং ওভারপাস নির্মানের জন্য শহরের দক্ষিন কালিবাড়ি জয়কালি মন্দিরের জায়গা অধিগ্রহন না করার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মৌন মিছিল ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে সনাতন ধর্মাবলম্বীরা। রবিবার সকালে দক্ষিন কালীবাড়ি এলাকা থেকে সনাতন ধর্মাবলম্বীদের একটি মৌন মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জয়কালী মন্দিরের পক্ষ থেকে জেলা প্রশাসক ডঃ মুহাম্মদ মোশাররফ হোসেনের কাছে স্মারক লিপি প্রদান করা হয়। স্মারকলিপি প্রদানকালে মন্দির পরিচালনা কমিটির সভাপতি প্রদীপ কুমার কর, সাধারন সম্পাদক উত্তম পাল সহ  মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া শহরের রেলগেইট এলাকায় যানজট নিরসনের জন্যে শহরের মৌড়াইল এলাকা থেকে কালীবাড়ী মোড় পর্যন্ত ফ্লাই ওভার নির্মানের জন্যে শীঘ্রই ভূমি অধিগ্রহণের কাজ শুরু হওয়ার কথা রয়েছে। এতে দুই শতবছরের প্রাচীন দক্ষিণ কালীবাড়ীর একাংশ ভাঙ্গা পরবে এমন খবরের পর থেকেই স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন মন্দির রক্ষায় আন্দোলন সংগ্রাম চালিয়ে  করে আসছেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ