,

বাবাকে মারলে মজা পেতেন শ্রদ্ধা!

sroddaবিনোদন ডেস্ক: শ্রদ্ধা কাপুর সিনেমায় নিজের পরিচিতি তৈরি করেছেন ছবির নায়িকা হিসেবে, কিন্তু তার বাবার পরিচিতি খলনায়ক। বাবাকে ছবিতে মার খেতে দেখেই বড় হয়েছেন শ্রদ্ধা। সম্প্রতি মুক্তি পেয়েছে শ্রদ্ধার ছবি ‘এক ভিলেন’।

এক সাংবাদিক সম্মেলনে শ্রদ্ধা জানিয়েছেন, আমার খুব মজা লাগে। ছবিতে বাবাকে মার খেতে দেখে আর বাবা যখন হিরোকে মারে সেটা দেখে আমার খুব মজা হয়। আমি তো তখন থেকেই সিনেমার ভক্ত হয়ে গিয়েছি।

বলিউডের বিখ্যাত খলনায়ক শক্তি কাপুরের মেয়ে শ্রদ্ধা কাপুর ‘আশিকি ২’ ছবিতেই নিজের পরিচিতি তৈরি করেছেন। শ্রদ্ধা বলেন, আমার বাবা ছবিতে যে ধরনের রোল করতেন সেই কারণেই আমার বান্ধবীরা বলত শক্তি কাপুরের ছবি খুব খারাপ।

তিনি বলেন, তার বাবার জন্যই তার বান্ধবীরা তাদের বাড়িতে আসত ভয় পেত। বেচারী শ্রদ্ধা নাকি বান্ধবীদের বোঝাতেন যে তার বাবা কেবল সিনেমার ভিলেন আসল জীবনের নয়। কিন্তু শক্তি কাপুরের সঙ্গে দেখা করার পর নাকি শ্রদ্ধার বান্ধবীদের সমস্ত ভুল ধারনা ভেঙে যায় আর তারা শক্তি কাপুরের ভক্ত হয়ে ওঠে।

শ্রদ্ধা বর্তমানে বলিউডের উঠতি স্টারদের মধ্যে একজন৷ সাংবাদিক সম্মেলনে বাবাকে নিয়ে কথা বললেও নিজের কো-স্টারদের সম্পর্কেও অনেক কথা বলেছেন। বরুণ, অর্জুন, আলিয়া সকলেরই প্রশংসা করেছেন শ্রদ্ধা। শুক্রবারই মুক্তি পেয়েছে তার ছবি ‘এক ভিলেন’। ইতিমধ্যেই এই ছবি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ