,

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো দৃঢ় করতে চাই : মোদি

M_Id_350464_Narendra_Modiআন্তর্জাতিক ডেস্ক:  প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে ভারতের বিজেপি সরকার যে যথেষ্ট আগ্রহী, দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইটও তার সাক্ষী বহন করছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের ঢাকা সফরে মোদিও যে নয়া দিল্লিতে বসে চোখ রাখছিলেন তার প্রমাণ পাওয়া যায় ২৬ জুনের পর তার করা তিনটি টুইটে।
এদিন মোদি তিনটি টুইট ছিল বাংলাদেশের সঙ্গে আন্তরিক সম্পর্ক, সুষমার ঢাকা সফর ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা চিঠি নিয়ে।
টুইটে মোদি বাংলাদেশের সঙ্গে তার দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কের কথা তুলে ধরে আগামীতে দক্ষিণ এশিয়ার এই দুইটি দেশের সম্পর্কের মেলবন্ধের ব্যাপারে গভীর আশাবাদের কথা তুলে ধরেন। মোদি যখন দিল্লি বসে এসব টুইট করছিলেন, তখন তার মন্ত্রিসভার প্রভাবশালী সদস্য সুষমা স্বরাজ বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলের নেত্রী রওশন এরশাদ, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে দুই দেশের মধ্যে তিস্তা চুক্তি, স্থলসীমান্ত চুক্তি, ট্রানজিটের মতো অমীমাংসিত ইস্যু নিয়ে কূটনৈতিক আলোচনা করছিলেন। ছড়িয়ে দিচ্ছিলেন বন্ধুত্বের বার্তা।
সুষমা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে ভারত সফরের জন্য তাকে নরেন্দ্র মোদির আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। মোদি তাতে লিখেছেন, “পরস্পরের অগ্রাধিকার, প্রেক্ষাপট, উদ্বেগগুলো ভালোভাবে বুঝতে পারা এবং আগামী দিনে সম্পর্ককে আরো উঁচুতে নিয়ে যেতে আমাদের প্রায়ই দেখা হওয়া উচিত।………আমাদের কাছে বাংলাদেশ নিছক এক প্রতিবেশী নয়, বরং একটি রাষ্ট্র যার সঙ্গে আমাদের ইতিহাস, সংস্কৃতি, সভ্যতা অভিন্ন এবং জনগণের মধ্যে যোগসূত্র অনেক পুরনো।”

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ