,

চাঁদ দেখা গেলে কাল থেকে রোজা

romjan_40_460922794আজ বাংলাদেশের আকাশে চাঁদ দেখা গেলে রোববার থেকেই পবিত্র মাহে রমজানের শুরু হচ্ছে। আরবি মাসের ২৯ শাবান শনিবার চাঁদ দেখা না গেলে রোববার মাস ৩০ দিন পূর্ণ হবে। তাতে স্বাভাবিকভাবেই সোমবার থেকে রমজান শুরু হবে।

ইতোমধ্যে মাগরিবের পর ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। সারাদেশ থেকে পবিত্র রমজান মাসের চাঁদ দেখার খবরাখবর পর্যালোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

সকালে ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।

ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতেবাংলাদেশের আকাশে কোথাও ১৪৩৫ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখাগেলে তা ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ টেলিফোন ও ৯৫৬৩৩৯৭ফ্যাক্স নম্বরে অথবা অন্য কোনো উপায়ে জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।

রমজানে মাসব্যাপী রোজা রাখা ইসলামের বিধান। প্রত্যেক সুস্থ, প্রাপ্ত বয়স্ক মুসলমানের ওপর এই রোজা ফরজ বা অবশ্য করণীয়। পবিত্র কুরআন ও হাদিসে রমজানের গুরুত্ব ও মর্যাদা তুলে ধরে বিস্তারিত বর্ণনা রয়েছে।

শনিবার চাঁদ দেখা গেলে এশার নামাজের পরই তারাবি নামাজ পড়বেন মুসল্লীরা। অর্থাৎ রোববার থেকেই রমজান মাসের প্রথম রোজা শুরু হবে।

তবে চাঁদ দেখা না গেলে রবিবার শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে।সেক্ষেত্রে রমজান মাস শুরু হবে সোমবার। তারাবি নামাজ শুরু হবে রবিবার।

এ জাতীয় আরও খবর

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন