,

সরাইল পিডিবি অফিস ভাংচুরের ঘটনায় শতাধিক লোকের বিরুদ্ধে মামলা

pdbআরাফাত আহমেদ : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল পিডিবি অফিস ভাংচুরের ঘটনায় অজ্ঞাতনামা শতাধিক লোকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে কর্তৃপ। বৃহ¯পতিবার রাতে নির্বাহী প্রকৌশলী (বিক্রয় ও বিতরন বিভাগ) মোঃ মোশাররফ হোসাইন বাদী হয়ে সরাইল থানায় এ মামলা করেছেন। মামলা বিবরনে বলা হয় গত ২৫ জুন বুধবার বিদ্যুতের আশুগঞ্জ ৩৩/১১ কেভি উপকেন্দ্রে লোড-এর স্বল্পতা ছিল। ফলে বিতরন বিভাগ ব্রাহ্মণবাড়িয়া দফতরের আওতাধীন ঘাটুরা ৩৩/১১ উপকেন্দ্র থেকে সরাইল সদর ও তৎসংলগ্ন এলাকা সমূহে বিদ্যুত সরবরাহ করার চেষ্টা করা হয়। বিতরনকালে সাময়িক বিঘেœর সৃষ্টি হয়। এতে ক্ষুদ্ধ হয়ে উচালিয়া পাড়া মোড় থেকে শতাধিক উশৃঙ্খল লোক মিছিল নিয়ে বিদ্যুত অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। হামলাকারীরা প্রায় তিন লক্ষাধিক টাকার মালামালের ক্ষতি সাধন করে।

উলেখ্য, বুধবার সন্ধ্যার পর থেকে রাত ১০টা পর্যন্ত লোডশেডিং চলে। বিদ্যুত না থাকায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে না পারার ক্ষোভে সরাইল সদরের বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে বিদ্যুত অফিসে হামলা চালায় বিক্ষুদ্ধ লোকজন। এ সময় পুলিশের সাথে জনতার ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলী আরশাদ বলেন, বৃহ®পতিবার রাতে মামলা নথিভুক্ত 

হয়েছে।


 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ