,

পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপির ৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষিত

BNP Logo-2বার্তা কক্ষঃবাংলাদেশ জাতীয়তাবাদী দল ব্রাহ্মণবাড়িয়া পৌর শাখার ৭নং ওয়ার্ড বিএনপির সম্মেলন শুক্রবার গোকর্ণ লঞ্চঘাট সংলগ্ন ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলন সভায় সভাপতিত্ব করেন ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ লাফু মিয়া। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব মোঃ জহিরুর হক খোকন। এছাড়াও বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান, এডঃ শফিকুল ইসলাম, এডঃ গোলাম সারওয়ার খোকন, এডঃ আনিছুর রহমান মঞ্জু। বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আজিম, যুবদলের যুগ্ম আহবায়ক আলী আজমসহ ওয়ার্ড বিএনপির ও তার সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহবায়ক হাজী মিজানুর রহমান ও পৌর বিএনপি নেতা এ এফ এম সামসুল আরেফিন আরিফ প্রমুখ। সম্মেলনের ২য় সেশনে ৭নং ওয়ার্ড বিএনপির ৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। উক্ত কমিটিতে সভাপতি হিসেবে লাফু মিয়া, সাধারণ সম্পাদক হুমায়ুন মিয়া, সিনিয়র সহ সভাপতি হাজী সৈয়দ হোসেন, যুগ্ম সম্পাদক জামাল মিয়া ও সাংগঠনিক সম্পাদক ছাদিকুর রহমানের নাম ঘোষণা করা হয়।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ