,

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত প্যানেল জয়ী

upazila electionআমিরজাদা চৌধুরী: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নুরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান পদে মিন্টু রঞ্জন সাহা ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে জলি আমির বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন।

বাঞ্চারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটর্নিং অফিসার জাহিদ হোসেন সিদ্দিক জানান, চেয়ারম্যান পদে আনারস প্রতিকে নুরুল ইসলাম এক লাখ ২২ হাজার ৪৩ ভোট, স্বতন্ত্র প্রার্থী সাঈদ উদ্দিন খান জাবেদ কাপ-পিরিচ প্রতিক নিয়ে ১০ হাজার ৭১ ভোট, বিএনপি সমর্থিত প্রার্থী মাহবুব হাসান বাবু দোয়াত কলম নিয়ে ৫ হাজার ৯২৬ ভোট এবং মোটরসাইকেল প্রতিকে আজিজুল হক ৪১ ভোট পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে মিন্টু রঞ্জন সাহা তালা প্রতিক নিয়ে ১ লাখ ২০ হাজার ৬৭৮ ভোট, সফিকুল ইসলাম চশমা প্রতিক নিয়ে ১১ হাজার ২৫ ভোট, মোঃ মনিরুজ্জমান মাইক প্রতিক নিয়ে ১৬৫১ ভোট, শাহীন আহমেদ বৈদ্যুতিক বাল্ব নিয়ে ৩ হাজার ৪১৪ ভোট পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে জলি আমির হাস প্রতিক নিয়ে ১ লাখ ১ হাজার ১১৫ ভোট ও সোনিয়া আক্তার সূচী কলস প্রতিক নিয়ে ৩৫ হাজার ৬৫৪ ভোট পেয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের