,

ব্রাহ্মণবাড়িয়ায় জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ শহরবাসীর

20140619_143953বার্তা কক্ষঃটানা বৃষ্টিতে ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়। শহরের প্রায় প্রতিটি মহল্লার রাস্তা-ঘাটই পানিতে তলিয়ে যায়। বৃষ্টির পানিতে রাস্তা-ঘাট বৃষ্টির পানিতে তলিয়ে শহরবাসী সীমাহীন ভোগান্তিতে পড়েন।
পৌর এলাকার হালদারপাড়ার রাস্তা, কোর্ট রোড, ফুলবাড়িয়া-মুন্সেফপাড়া রোড, গোকর্ণরোড, কে-দাস রোড, সিও অফিস রোড, পূর্বপাইকপাড়ার রাস্তা, মেড্ডা নয়াপাড়ার রাস্তা, কলেজপাড়া ও মেড্ডা শরীফপুরের কয়েকটি রাস্তা বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। শুধু রাস্তা-ঘাটই নয় বৃষ্টির পানিতে তলিয়ে গেছে পৌর এলাকার পুনিয়াউট সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাদুঘর ঋষিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, হালদারপাড়া আদর্শ কেজি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠসহ বেশ কয়েকটি স্কুলের মাঠ।
শহরবাসীর অভিযোগ শহরের বেশ কিছু খাল, ড্রেন প্রভাবশালীরা দখল করে ভরাট করে ফেলায় বৃষ্টির পানি নিষ্কাশনে বাঁধার সৃষ্টি হচ্ছে। অভিযোগকারীরা বলেন, আগে শহরে বড় বড় খাল ও ড্রেন ছিল। ভারী বর্ষণ হলেও পানি চলে যেত তিতাস নদী ও কুরুলিয়া খালে। গত কয়েক বছরের ব্যবধানে শহরে জায়গার দাম বেড়ে যাওয়ার সুযোগে প্রভাবশালীরা যার যার বাড়ির সামনের খাল, ড্রেন ভরাট করে সেখানে বহুতল ভবন, মার্কেট, বাসা-বাড়ি, দোকানপাট নির্মাণ করে ফেলে।   পৌর সভা ও জেলা পরিষদের উদ্যোগেও শহরের অনেক খাল ভরাট করে ড্রেনে পরিণত করা হয়েছে।
ফলে সুষ্ঠু নিষ্কাশন ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টি হলেই শহরের বেশ কয়েকটি রাস্তা পানিতে ডুবে জলাবদ্ধতার সৃষ্টি হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক শহরের একাধিক প্রবীণ ব্যক্তি জানান, শহরের কুমারশীল মোড়ের আমিন কমপ্লেক্সের সামনে থেকে লোকনাথ উদ্যানের কোনা পর্যন্ত রাস্তার উত্তরপাশের বড় খালটি গত কয়েক বছর আগে খাল পাশের বাসিন্দারা ভরাট করে সেখানে বহুতল ভবন নির্মান করেছে। শহরের ফুলবাড়িয়ার মহল্লার নির্ঝর কিন্ডার গার্টেনের সামনে রাস্তার দক্ষিণ পাশের খালটি ভরাট করে স্থানীয়রা সেখানে নির্মান করেছে বাড়ি-ঘর, দোকান পাট।
শহরের কালীবাড়ি মোড় থেকে শিমরাইল কান্দি পালপাড়া পর্যন্ত বড় খালটি স্থানীয় বাসিন্দারা ভরাট করে ড্রেনে পরিণত করেছে। শহরের পূর্ব মেড্ডা পুরাতন পুলিশ ফাঁড়ির সামনের খালটি পৌরসভার উদ্যোগে ভরাট করে ড্রেনে পরিণত করা হয়। একই অবস্থা শহরের মৌড়াইল মিশন স্কুলের সামনে থেকে কাউতলী প্রয়াত ঠিকাদার কাজী মনির হোসেনের বাসা পর্যন্ত। কাউতলী স্টেডিয়ামের দক্ষিণ দিক থেকে রাস্তার পশ্চিম পাশের বাইপাস মোড় পর্যন্ত খালটি ভরাট করে জেলা পরিষদের উদ্যোগে মার্কেট নির্মান করা হয়েছে। এছাড়াও শহরের বেশ কয়েকটি খাল ভরাট করেছে প্রভাবশালীরা।
পৌর এলাকার পশ্চিম মেড্ডা পীরবাড়ি এলাকার জিল্লু মিয়া বলেন, শহরের বেশ কিছু খাল ও ড্রেন প্রভাবশালীরা ভরাট করে ফেলায় বৃষ্টি হলেই শহরে জলাবদ্ধতার সৃষ্টি হয়। তিনি বলেন, পৌর এলাকার বিরাসার গ্যাস ফিল্ড অফিসের সামনে থেকে মেড্ডা পুলিশ লাইন পর্যন্ত বাইপাস সড়কের পশ্চিম পাশের সরকারী খালের বিভিন্ন অংশ বাঁধ দিয়ে লোকজন রাস্তা নির্মান করায় সামান্য বৃষ্টি হলেই পানিতে তলিয়ে যায় পীরবাড়ি ও শরীফপুরের বেশকিছু এলাকা। শহরবাসী অবিলম্বে প্রভাবশালীদের কবল থেকে দখলকৃত খাল উদ্ধার করার দাবি জানান।
জলাবদ্ধতার কথা স্বীকার করে পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন বলেন, পৌরসভার ড্রেনের মধ্যে শহরবাসী ময়লা আবর্জনা ফেলায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।  জলাবদ্ধতা নিরসনে পৌরসভার লোকজন কাজ করছে। তিনি বলেন, এজন্য শহরবাসীর সচেতনতা প্রয়োজন। তিনি বলেন শহরের কিছু স্থানে ড্রেন ও খাল প্রভাবশালীরা দখল করে রেখেছে ইতিমধ্যে ওইসব ব্যক্তিদেরকে পৌরসভার পক্ষ থেকে নোটিশ করা হয়েছে।– সূত্রঃ news brahmanbaria

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ