,

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ার ঘোলখার পোস্ট অফিস : ইন্টারভিউ কার্ড বিলম্বে

B Baria Mapবার্তা কক্ষঃব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ঘোলখার শাখা ডাকঘরের পোস্ট মাস্টার মো. হাফিজ উদ্দিন ভূঁইয়া ও পিয়ন মো. অলিউর রহমান ভূঁইয়ার বিরুদ্ধে কর্তব্যে অবহেলার অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি ডাক বিভাগের ওই দুই কর্মকর্তার অবহেলার কারণে বিল্লাল হোসেন ভূইঁয়া নামের এক চাকুরী প্রার্থী তার ইন্টারভিউ কার্ড নির্ধারিত সময়ের চেয়ে বিলম্বে পেয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে তিনি সরকারি চাকুরি থেকে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ করেছেন। বিল্লাল হোসেন ভূইর্ঁয়া এ ব্যাপারে ডাক বিভাগের কুমিল্লা অঞ্চলের ডেপুটি পোস্ট মাস্টার জেনারেলের কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগ সূত্রে জানা যায়, বিল্লাল হোসেন চলতি বছরের ২৮ মার্চ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুষ্ঠিত ‘সনদপত্র লেখক’- পদে লিখিত এবং ব্যবহারিক পরীক্ষায় অংশ নেন। এরপর গত ৫ জুন বোর্ড কর্তৃপক্ষ ডাক মাধ্যমে তার কাছে সাধারণ (অর্ডিনারী) ও নিবন্ধনকৃত (রেজিস্ট্রি) মোট দুটি ভাইভা কার্ড পাঠায়। এর মধ্যে রেজিস্ট্রিকৃত চিঠিটি গত ৮ জুন তারিখে ঢাকা থেকে পাঠানো। ওই চিঠিটি পরদিন ৯ জুন আখাউড়ার গঙ্গাসাগর সাব-পোস্ট অফিস কর্তৃপক্ষ রিসিভ করে বিতরণের জন্য ঘোলখার শাখা ডাকঘরে পাঠায়। কিন্তু ঘোলখার পোষ্ট অফিসের দায়িত্বে থাকা পোষ্ট মাষ্টার মো. হাফিজ উদ্দিন ভূঁইয়া ও পিয়ন মো. অলিউর রহমান ভূঁইয়া ওই চিঠিটি যথাসময়ে প্রাপকের হাতে বিতরণ করেননি। পিয়ন অলিউর রহমান গত ১৭ জুন সন্ধ্যায় বিল্লাল হোসেনের কাছে ওই চিঠি পৌঁছায়। এরপর বিল্লাল ওই চিঠি পড়ে জানতে পারেন, চিঠি প্রাপ্তির আরো দুদিন আগেই (১৫ জুন) তার মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেছে। বিল্লাল হোসেন এই প্রতিবেদকে জানান, এই পোস্ট অফিসে কর্মরত এই দুই কর্মকর্তার দায়িত্বে অবহেলার কারণে এর আগেও কয়েকজন সরকারি চাকুরিসহ অন্য চাকুরিতে যোগদান থেকে বঞ্চিত হয়েছেন।  এ ব্যাপারে জানতে চাইলে পিয়ন মো. অলিউর রহমান ভূঁইয়া জানান, আমার ভূল হয়ে গেছে। তবে পোস্ট মাস্টার মো. হাফিজ উদ্দিন ভূঁইয়া এ ব্যাপারে কোন মন্তব্য করতে রাজি হননি।

সূত্রঃnews brahmanbaria

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ