,

এবার নরেন্দ্র মোদির নামে অ্যান্টিভাইরাস

namo antivirusভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সংক্ষিপ্ত নাম অনুসারে একটি অ্যান্টিভাইরাস তৈরি করেছে ভারতীয় আইটি ফার্ম ইনোভেজন। মোদির জনপ্রিয় সংক্ষিপ্ত নাম ‘নমো’ দেওয়া হয়েছে অ্যান্টিভাইরাসটিকে। আর এর মোড়কে শোভা পাচ্ছে নরেন্দ্র মোদির ছবিও। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ইন্ডিয়া টুডে।
বিনামূল্যের সফটওয়্যারটি পিসিকে ম্যালওয়্যার ও ভাইরাস থেকে মুক্ত রেখে ব্যবহারকারীদের স্বস্তি দেবে বলে জানিয়েছেন নির্মাতারা। এটি নিয়মিত আপডেটও করা যাবে।
অ্যান্টিভাইরাসটির বর্তমান ভার্সন শুধু পিসিতে বেসিক প্রটেকশন দিলেও প্রতিষ্ঠানটি পরবর্তী ভার্সন আনারও সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তী অ্যাডভান্সড ভার্সনে অ্যাপলের ম্যাক পিসিতেও ব্যবহার করা যাবে।
নির্মাতা প্রতিষ্ঠান ইনোভেজনের সিইও অভিষেক গ্যাগনেজা বলেন, ‘ইন্টারনেট ব্যবহারের দিক দিয়ে ভারত তৃতীয় বৃহত্তম। যাই হোক, পরিসংখ্যানে প্রকাশ মাত্র ১৩ ভাগ ব্যবহারকারী বৈধ লাইসেন্সধারী অ্যান্টিভাইরাস ব্যবহার করে। অন্যদিকে ৩০ ভাগ ব্যবহারকারী একই অ্যান্টিভাইরাসের ট্রায়াল ভার্সন বা ভিন্ন ভিন্ন অ্যান্টিভাইরাস ইন্সটল করেন।’
তবে বিজেপি নেতা নরেন্দ্র মোদির নামে অ্যান্টিভাইরাস বাজারে ছাড়লেও প্রতিষ্ঠানটি কোনো রাজনৈতিক দল ও নেতার সঙ্গে জড়িত নয় বলে দাবি করেছে।
আর এ অ্যান্টিভাইরাসটি বিনামূল্যে বিতরণের কারণ জিজ্ঞাসা করলে প্রতিষ্ঠানটির সিইও অভিষেক বলেন, ‘আমরা এ সফটওয়্যারটি তৈরি করেছি এবং তার মাধ্যমে সরকারকে অভিনন্দন জানাতে চাই। এছাড়া আমরা সরকারকে জানাতে চাই যে, তাদের কাছে জাতির অনেক কিছু চাওয়ার আছে।’
প্রতিষ্ঠানটির লাভজনক বিভিন্ন পণ্য আছে। আর সে পণ্যগুলো থেকে পাওয়া অর্থ দিয়েই এ অ্যান্টিভাইরাসটির খরচ বহন করা হবে বলে জানিয়েছেন অভিষেক।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ