,

ফ্ল্যাট কিনেছেন রণবীর-ক্যাটরিনা

Ranbir_Katrina_788831193আমাদেরব্রাহ্মণবাড়িয়া.কমঃপ্রেম প্রেম খেলা অনেকদিন ধরেই চলছে, রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের বিয়েটা এখনও হয়নি। আপাতত বিয়ের পরিকল্পনা না করলেও দু'জনে একই ছাদের নিচে থাকার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। তাদের মতিগতি দেখে সেটাই মনে হচ্ছে।

কয়েকমাস আগে শোনা গিয়েছিল, মুম্বাইয়ের বান্দ্রার কার্টার রোডে বাড়ি খুঁজছেন ৩২ বছর বয়সী রণবীর ও ৩০ বছর বয়সী ক্যাটরিনা। ঘনিষ্ঠ বন্ধুদের কাছ থেকে জানা গেছে, শেষ পর্যন্ত তারা পেয়ে গেছেন মনের মতো বাড়ি। ‘জাগগা জাসুস’ ছবির কাজ শেষে দক্ষিণ আফ্রিকা থেকে একসঙ্গে মুম্বাইয়ে ফিরেই নাকি বান্দ্রার ফ্ল্যাটে উঠেছেন তারা। বান্দ্রায় ক্যাটরিনার বাড়ি কেনার সাধ ছিল অনেকদিনের।

মুম্বাইয়ের দৈনিক মিড-ডে’র তথ্য অনুযায়ী, নতুন ঘরের জন্য রণবীর-ক্যাটরিনা ব্যাগভর্তি কেনাকাটা করেছেন। দক্ষিণ আফ্রিকা থাকাকালে এক মূহূর্তের জন্যও আলাদা হতে দেখা যায়নি তাদের। সেদেশে ক্যাটকে ঘর-গেরস্থালি ও রান্নাঘরের নানা টুকিটাকি সরঞ্জাম কিনতে দেখা গেছে। একসঙ্গে থাকবেন, এই ভাবনায় উচ্ছ্বাসে টগবগ করে ফুটছেন দুজনে!

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ