,

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থলবন্দরে এক বছর ধরে ইলিশ রফতানি বন্ধ ॥ কমেছে মাছ রফতানি

fish exportজিয়াউল ইসলাম:ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে গত এক বছর ধরে বন্ধ রয়েছে ইলিশ রফতানি। পাশপাশি দিনে দিনে কমে যাচ্ছে মাছ রফতানি। কারণ অনুসন্ধান করে ব্যবসায়িরা বলছেন ভারতে অধিকাংশ মাছ চলে যায় অবৈধ ভাবে। সরকারি ভাবে ইলিশ মাছ বন্ধ থাকলেও ভারতের বাজারে প্রচুর ইলিশ পাওয়া যায় বলে বাংলাদেশি ব্যবসায়িরা অভিযোগ করেন। তাছাড়া চোরাকরবারিদের কাছ থেকে কম মূল্যে মাছ পাওয়ার কারণে বেশি মূল্য দিয়ে নিতে আগ্রহী নন ভারতীয় ব্যবসায়িরা। ফলে সরকার হারাচ্ছে কোটি কোটি টাকার রাজস্ব।
জানাযায়, ভারতে উত্তর-পূর্ব ৭টি রাজ্যে প্রবেশে অন্যতম দ্বার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর। এ বন্দর দিয়ে প্রতিদিন বাংলাদেশের ৩২টি পণ্য ভারতে রফতানি হয়ে থাকে। তার মধ্যে সবচেয়ে বেশি মাছ রফতানি হয়ে থাকে। বাংলাদেশের ছোট মাছের চাহিদা বেশি ভারতের বাজারে। চাহিদা সবচেয়ে বেশি ছিল ইলিশ মাছের। তবে দেশের বাজারের চাহিদার কথা চিন্তা করে সরকার বন্ধ করে রেখেছে ইলিশ রফতানি। চোরাই পথে ভারতের বাজারে প্রচুর ইলিশ মাছ রফতানি হওয়ার কারণে কমে যাচ্ছে মাছ রফতানি কার্যক্রম। এতে সরকার হারাচ্ছে বৈদেশিক মুদ্রা।
আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানি কারক এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন বাবুল জানান  ইলিশ বন্ধ রয়েছে এক বছর ধরে। আর নানান সমস্যার ও ভারতীয় ব্যবসায়িদেও বিভিন্ন ধর্মঘটের কারণে মাছ রফতানি কমে যাচ্ছে। পাশপাশি তিনি দ্রুত ইলিশ রফতানি দাবি জানান।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ