,

গ্রামীন ফোনের ব্রাহ্মণবাড়িয়ার রিটেইলারদের আনন্দভোজ ও ক্রেষ্ট প্রদান

IMG-20140622-WA0001আমিরজাদা চৌধুরী:গ্রামীন ফোনের ব্রাহ্মণবাড়িয়ার রিটেইলারদের আনন্দভোজ ও ক্রেষ্ট প্রদান অনুষ্ঠান হয়েছে গতকাল রোববার। শহরের টিএরোডের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানের উদ্ধোধন করেন গ্রামীণ ফোনের এরিয়া ম্যানেজার মো: মোজাম্মেল হক মোল্লা। অনুষ্ঠানে অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন ডিষ্ট্রিবিউশন অপারেশন ম্যানেজার মো: সোহেল রানা,টেরিটরি অফিসার পংকজ কুমার সাহা ও সালাউদ্দিন মোহাম্মদ সবুজ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গ্রামীন ফোনের কুমিল্লা রিজিওনের বেষ্ট ডিষ্ট্রিবিউটর আলাপন প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো: সাইফুল ইসলাম সুমন। অনুষ্ঠানের উদ্ধোধন করে এরিয়া ম্যানেজার মো: মোজাম্মেল হক মোল্লা তার বক্তব্যে বলেন- কোম্পানীর সাথে রিটেইলারদের নিবিড় সম্পর্ক সৃষ্টি এবং কাজে উৎসাহ-উদ্দীপনা বৃদ্ধিতে এ ্অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তিনি কোম্পানীর সুযোগ-সুবিধে গ্রহন করে আস্তা,বিশ্বাস ও সততার সঙ্গে সবাইকে কাজ করার আহবান জানান। রিটেইলাররা-ও তাদের বক্তব্যে এ আয়োজনে সন্তুষ্টি প্রকাশ করে  এটি সম্পর্ক উন্নয়ন ও কাজের গতি বৃদ্ধিতে সহায়ক হবে বলে মন্তব্য করেন। অনুষ্ঠানে বিভিন্ন প্রোডাক্ট-এর সেল ভিত্তিতে রিটেইলারদের মধ্যে ক্রেষ্ট প্রদান করা হয়। পরে রিটেইলারদের উন্নতমানের খাবারে আপ্যায়ন করা হয়। রিটেইলাররা বৃষ্টি উপেক্ষা করে অনুষ্ঠানে যোগ দেয়ায় কোম্পানীর পক্ষ থেকে তাদের ধণ্যবাদ জানানো হয়। বলা হয় এতে কোম্পানী অনেক খুশি ও গর্বিত হয়েছে। এ ধরনের অনুষ্ঠান কোম্পানীর জন্যে আরো সফলতা বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ