,

ছেলেদের চুলের যত্নে মনে রাখুন ৫টি টিপস

smart.jpg boyবর্ষা চলে এসেছে। বৃষ্টির পানিতে যখন তখন ভিজে যেতে পারে মাথার চুল। চুল ভেজার পর সহজে না শুকোলে মাথার ত্বক ও চুলের জন্য বেশ ক্ষতিকর। বর্ষাকালের স্যাঁতসেঁতে আবহাওয়ায় ছেলেদের চুলেরও প্রয়োজন একটুখানি বাড়তি যত্নের। স্বাস্থ্যকর চুল সৌন্দর্যের বাহক। আর পুরুষের ক্ষেত্রে যেন এটা আরও অনেক বেশি সত্য টেকো হয়ে যাওয়ার ভয়ে। একটু যত্ন নিলেই আপনার চুল থাকতে পারে স্বাস্থ্যকর। ফুটিয়ে তুলতে পারে আপনার যথাযথ সৌন্দর্য ও ব্যক্তিত্ব। আসুন তবে জেনে নিই ছেলেদের চুলের যত্নে ৫ টি টিপস:

১। ভেজা চুল সাবধানে মুছে নিন। চুলের মূল উপাদান ক্যারাটিন নামক প্রোটিন। পানিতে ভিজলে ক্যারাটিনগুলো দুর্বল হয়ে পড়ে। তাই ভেজাচুল ভঙ্গুর হয়। তাই চুল ভেজা থাকা উচিত নয়। ভেজা চুল যত্নসহকারে হালকাভাবে মুছে নিন।

২। বেশি গরম পানি চুল ধোয়ার কাজে কখনো ব্যবহার করবেন না। চুল সব সময় ঠাণ্ডা বা কুসুম গরম পানিতে ধুয়ে নিবেন।

৩। চুল পরিষ্কার করতে ভালো মানসম্পন্ন এবং আপনার চুলের প্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ শ্যাম্পু বেছে নিন। মানহীন শ্যাম্পু পরিহার করুন। ওগুলো আপনার চুলের বারোটা বাজাবে।

৪। চুল শুষ্ক হলে কন্ডিশনার ব্যবহার করুন। আর অতি অবশ্যই কন্ডিশনারের মানের দিকে খেয়াল রাখতে হবে। ইচ্ছে করলে বাড়িতে বসেই কন্ডিশনার বানিয়ে নিতে পারেন।

৫। চুলের ধরন ও মুখের গড়ন অনুযায়ী নিয়ে নিন সুবিধাজনক হেয়ারকাট। দীর্ঘদিন পর পর বা অনিয়মিত চুল না কেটে চুল কাটার একটা নির্দিষ্ট সময় মেনে চলতে পারেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ