,

ব্রাহ্মণবাড়িয়ায় মা ও শিশু স্বাস্থ্য উন্নয়নের উপর অ্যাডভোকেসি সভা

bb mapরবিবার ব্রাহ্মণবাড়িয়ায় মা ও শিশু স্বাস্থ্য উন্নয়নের উপর নতুন দিন জেলা অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ব্র্যাকের মার্কেটিং ইনোভেশন ফর হেলথ কমিউনিটি মবিলাইজেশন কার্যক্রমের আওতায় অ্যাডভোকেসি সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডঃ মুহাম্মদ মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আজাদ ছাল্লাল, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক অরবিন্দ দত্ত, সহকারী পুলিশসুপার শফিকুর রহমান। সিভিল সার্জন ডাঃ নারায়ন চন্দ্র দাসের সভাপতিত্বে বক্তৃব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাপস কুমার অধিকারী, আখাউড়া স্বাস্থ্য ও পরিবার পকিল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শাহআলম, ব্রাকের জেলা ম্যানেজার শাহাদত হোসেন খন্দকার, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার আব্বাস উদ্দিন খান প্রমুখ। সভায় মা ও শিশুর মৃত্যুরোধ এবং মা ও শিশুর স্বাস্থ্য উন্নয়নের উপর গুরুত্বারোপ করা হয়। সভায় জেলা ও উপজেলা পর্যায়ের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা, সাংবাদিক, এনজি ও প্রতিনিধিসহ ৭০ জন অংশ গ্রহণ করেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ