,

মেসির গোলে আর্জেন্টিনার জয়

missiইরানকে ১-০ তে পরাজিত করে শেষ ষোল নিশ্চিত করল আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ের খেলা চলাকালে আর্জেন্টিনার পক্ষে একমাত্র গোলটি করেন মেসি। এর আগে নির্ধারিত সময়ে কোনো গোলের দেখা পায়নি কোনো দল। অতিরিক্ত সময়ে ইরানের জালে বল পাঠিয়ে গোলের দেখা পায় আর্জেন্টিনা। বিশ্বকাপের ২০তম আসরে ‘এফ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় খেলায় লড়ছে আর্জেন্টিনা এবং ইরান। প্রথমার্ধ শেষেও গোলের দেখা পায়নি কোনো দল। খেলার বেশিরভাগ সময় বল মেসিদের দখলে থাকলেও জালে বল পাঠাতে পারেনি। অন্যদিকে ইরান নিজেদের রক্ষা করতে ব্যস্ত ছিল।

আর্জেন্টিনা রাউন্ড অফ সিক্সটিনে যাবার জন্য শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে চাইছে না। আজই তিন পয়েন্ট নিতে চাইছে তারা, অন্য দিকে প্রথম ম্যাচে ইরান এক পয়েন্ট পাওয়ায় পরবর্তী রাউন্ডের স্বপ্ন জিইয়ে রাখতে আজ যে কোন ভাবেই পয়েন্ট চাইছে। আর্জেন্টিনা ফেবারিট হলেও ইরান কোনো ছাড় দেবে না।

এর আগে মাত্র এক বার দল দু’টি মুখোমুখি হয়েছিল। এক এক গোলে ড্র হয় সে ম্যাচ।

আর্জেন্টিনা একাদশ
সার্জিও রোমেরো (১), এজেকুয়েল গ্যারি (২), গঞ্জালো হিগুয়েন (৯), লিওনেল মেসি (১০), অ্যাঞ্জেল ডি মারিয়া (৭), জাভিয়ার মাশচেরানো (১৪), মার্কোস রোয়ো (১৬), ফ্রেডেরিকো ফার্নান্দেজ (১৭), সার্জিও এগুয়েরো (২০)।

কোচ: আলেজান্দ্রো সাবেলা

ইরান একাদশ
আলিরেজা হকিকি (১২), এহসান হাজিসাফি (৩), জালাল হোসেইনি (৪), আমির হোসেন সাদেকি (৫), জাভেদ নেকুনাম (৬), মাসুদ সোজাই (৭), আন্দ্রানিক তেইমুরিয়ান (১৪), রেজা গুচানেজহাদ (১৬), আশখান দেজাগহ (২১), মেরদাদ পুলাদি (২৩)।

কোচ: কার্লোস কুইরোজ (পর্তুগাল)।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ