বুধবার, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আ.লীগ ক্ষমতায় আসলেই ষড়যন্ত্র হয়: আইনমন্ত্রী

anisআরাফাত আহমেদ : আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার যখনই ক্ষমতায় আসে তখনই ষড়যন্ত্র হয়।’শুক্রবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা আওয়ামী লীগের এক কর্মী সমাবেশে তিনি এ অভিযোগ করেন।নেতাকর্মী ও সমর্থকদের সজাগ ও সতর্ক থাকার আহবান জানিয়ে আনিসুল বলেন, ‘ক্ষমতায় টিকে থাকতে হলে হিংসা, হানাহানি করা চলবে না। তা হলে আবার জামায়াত-বিএনপি ক্ষমতায় আসবে।’তিনি বলেন, ‘আমি নেতা নই, কর্মী হিসেবে আপনাদের সঙ্গে থাকতে চাই। আখাউড়া উপজেলা আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ দেখতে চাই। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে এখন থেকে বেশি করে কর্মী সমাবেশ করবো।’এলাকার উন্নয়নে সবাইকে আরো বেশি সক্রিয় হওয়ার আহাবান জানিয়ে আইনমন্ত্রী বলেন, ‘আমরা যে কাজ করতে পারবো সেই কাজের কথাই বলবো। যা পারবো না তা বলবো না।’উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কর্মী সমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আবুল কাশেম ভূঁইয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- অধ্যাপক জয়নাল আবেদীন, মো. মানিক মিয়া, মোহাম্মদ আলী ভূঁইয়া, আখাউড়া পৌরসভার মেয়র মো. তাকজিল খলিফা কাজল প্রমুখ।


 

এ জাতীয় আরও খবর

৮ কোম্পানির জ্বালানি তেল আমদানি অনিশ্চিত

রাজধানীতে দাপিয়ে বেড়াচ্ছে কিশোর গ্যাংয়ের ১১৮ গ্রুপ

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্ব

মাদক ও মানবপাচার বন্ধে শিগগির বিশেষ অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

বিতাড়িত স্বৈরাচারের ভূত বিরোধীদলের কাঁধে চেপে বসেছে: প্রধানমন্ত্রী

সিঙ্গাপুর থেকে চট্টগ্রাম বন্দরে এলো তেলবাহী জাহাজ

ঢাকার তাপমাত্রা আজ থাকবে যেমন

হঠাৎ পদত্যাগ করলেন মেসিদের কোচ

মার্চ মাসের ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল

সাবেক মেয়র মনজুরের বাসায় গিয়ে তোপের মুখে হাসনাত আবদুল্লাহ

দুর্ঘটনায় দুমড়েমুচড়ে গেল ঢাবির বাস, আহত ৮

ফের স্বর্ণের দাম বাড়ল, ভরি কত?