,

বখাটে পেটানোর ঘটনায় অর্থদণ্ড দিচ্ছেন সাকিব!

sakib_sm_683184071বাংলাদেশ ভারত সিরিজের প্রথম ওয়ানডের বৃষ্টিবিঘ্নিত ম্যাচের মাঝখানে স্ত্রী উম্মে আহম্মেদ শিশিরকে টিজ করায় কয়েকজন বখাটেকে পিটিয়ে এবার নিজেই দণ্ড ভোগ করতে যাচ্ছেন সাকিব আল হাসান। তবে তা মারধরের জন্য নয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের শৃঙ্খলা ভঙ্গ করে।
বৃষ্টিতে খেলা বন্ধ হলে ওই রাতে ভিভিআইপি বক্স থেকে স্ত্রীর নালিশ শুনে বখাটেদের উত্তম-মধ্যম দেন বিশ্বসেরা এই ক্রিকেট অলরাউন্ডার।
বিষয়টি অনেকের বাহবা পেলেও বিসিবির নেক নজর মেলেনি। বরং শৃঙ্খলাভঙ্গের দায়ে এবার সাকিব আল হাসান নিজেই পড়েছেন বিপাকে। এরই মধ্যে বিসিবি শুনানি নিয়েছে। রায় শিগগিরই।ম্যাচ চলাকালে ড্রেসিং রুম ছেড়ে বাইরে যাওয়া টিম রুলে মানা। এ অপরাধে সাকিবকে শুনানির জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড ডেকে পাঠায় শনিবার। শুনানিতে উপিস্থিত ছিলেন বিসিবির পরিচালক আকরাম খান, জালাল ইউনুস এবং সিইও নিজামুদ্দিন আহম্মেদ চৌধুরী।
শুনানিসূত্র জানায়, এই বিধিভঙ্গে সাকিব আল হাসানের অর্থদণ্ড হতে পারে।
শুনানিতে সাকিব অবশ্য নিজের অবস্থান ব্যাখ্যা করেন। এবং তিনি শিশিরকে উত্যক্তকারীদের শাস্তিও দাবি করেন।
এই ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনে সাকিব নিজে বাদী হয়ে মিরপুর থানায় মামলা করেন। মামলায় গ্রেফতার হওয়া বখাটেরা এখন জামিনে রয়েছেন।
এ প্রসঙ্গে সাকিব বলেন, এই ধরনের ঘটনা কখনই প্রত্যাশিত নয়।
বখাটেদের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে দেশের সবার প্রিয় এই অলরাউন্ডার বলেন, এই ধরনের ঘটনায় অবশ্যই ন্যায়বিচার হওয়া দরকার। মামলাটি বিচারাধীন এবং আইনি লড়াই চলবে। ন্যায়বিচার হলে একটা দৃষ্টান্ত তৈরি হবে।
ম্যাচ চলাকালে ড্রেসিং রুমের বাইরে যাওয়ায় বিসিবির শুনানি প্রসঙ্গে সাকিব জানান, সেটা ভুল ছিল, ম্যাচ চলাকালে এমনটি করা অবশ্যই উচিত নয়।

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে