,

নতুন বেতন স্কেল জানুয়ারিতে

govement logoনতুন বেতন স্কেল কার্যকর হওয়ার পর সরকারি কর্মকর্তাদের ভাতার ওপর কর আরোপ হতে পারে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন স্কেল আগামী বছরের প্রথম মাস থেকে কার্যকর হবে। এর আগে ডিসেম্বরে পে-কমিশন তাদের প্রতিবেদন জমা দেবে। কমিশনের প্রতিবেদনটি যাচাই-বাছাই করে জানুয়ারি থেকে তা কার্যকর হবে।প্রথমে বেতন বাড়ানো হবে। পরে পর্যায়ক্রমে অন্যান্য ভাতা বাড়বে। এ দিকে নতুন বেতন স্কেল কার্যকর হওয়ার পর সরকারি কর্মকর্তাদের ভাতার ওপর কর আরোপ হতে পারে। বর্তমানে ভাতার ওপর কোনো কর দিতে হয় না।মন্ত্রণালয় সূত্রে এ খবর জানা গেছে।সরকার গত বছরের ২৩ নভেম্বর ড. ফরাসউদ্দিনের নেতৃত্বে তিন সদস্যের বেতন ও চাকরি কমিশন, ২০১৩ গঠন করে। এ সময় কমিশনকে ৬ মাসের মধ্যে তাদের প্রতিবেদন দিতে বলা হয়। ইতিমধ্যে কমিশন তাদের মেয়াদ বাড়ানোর জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছে।কমিশন বলেছে, আগামী ১৬ ডিসেম্বরের আগে তারা একটি প্রতিবেদন সরকারের কাছে হস্তান্তর করবে।প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ২০১৪-১৫ অর্থবছর থেকেই নতুন বেতন স্কেল কার্যকর হওয়ার কথা। এর পাশাপাশি বাংলাদেশ ব্যাংক এবং সরকারি মালিকানাধীন ব্যাংকগুলোর জন্যও স্বতন্ত্র বেতন-ভাতা প্রবর্তনের বিষয়টিও চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ