,

আখাউড়ায় আওয়ামী লীগের কর্মী সম্মেলন

aumiligআরাফাত আহমেদ : শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা আওয়ামী লীগের এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। সভাপতি ও স¤পাদককে বাদ দিয়েই কর্মী সম্মেলন হবে। এমনকি তাদেরকে মৌখিকভাবেও সম্মেলন ¤পর্কে জানানো হয়নি। এ নিয়ে মাঠ পর্যায়ের নেতা-কর্মীদের মাঝে তোলপাড় শুরু হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপি। আইনমন্ত্রীর আগমনে আওয়ামী লীগের নেতাকর্মী ও স্থানীয় লোকজনের মধ্যে উতসবের আমেজ বিরাজ করছে।সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মন্ত্রী আখাউড়া উপজেলায় বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। কর্মী সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব, যুবলীগ নেতা ও পৌর মেয়র মো. তাকজিল খলিফা কাজল জানান, দলের মাঠ পর্যায়ের নেতা-কর্মীরা চাননা সভাপতি ও স¤পাদককে কর্মী সম্মেলনে রাখা হোক। কেননা, তারা বিতর্কিত। উপজেলা পরিষদ নির্বাচনে ওই নেতারা বিএনপি প্রার্থীর পক্ষে কাজ করেছেন। এসব অভিযোগের প্রেক্ষিতে জেলার নেতৃবৃন্দ তদন্ত করছেন। তাই তাদেরকে আপাতত রাখা হচ্ছে না। জানা গেছে, বিগত উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আখাউড়া উপজেলা আওয়ামী লীগের বিরোধ ¯পষ্ট হয়ে উঠে। ওই নির্বাচনে তৃণমূলের ভোটে আওয়ামী লীগের সমর্থন আদায় করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও আইনমন্ত্রীর কাছের লোক হিসেবে পরিচিত মোঃ আবুল কাশেম। বিষয়টি মেনে নিতে পারেননি সাবেক সংসদ সদস্য আলহাজ অ্যাডভোকেট মোঃ শাহ আলমের অনুসারি হিসেবে পরিচিত উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ বোরহান উদ্দিন, সাধারণ স¤পাদক মোঃ মনির হোসেন বাবুল, আওয়ামী লীগ নেতা গাজী আব্দুল মতিন, নুরুল হক ভূঁইয়া, যুবলীগের আহবায়ক ও চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সমর্থন প্রত্যাশী মোঃ মনির হোসেন। উল্লেখিত পাঁচ নেতা বিএনপি প্রার্থীর পক্ষে কাজ করায় নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর ভরাডূবি হয় বলে মনে করছে সবাই । আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক মোঃ মনির হোসেন বাবুল জানান, আওয়ামী লীগের কর্মী সম্মেলন হবে অথচ নির্বাচিত সাধারণ স¤পাদক হিসেবে আমিই জানি না। জেলা কিংবা 
কেন্দ্র থেকে কর্মী সম্মেলনের বিষয়ে কোনো কিছুই অবহিত করা হয়নি।

 


 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ