,

কসবায় দশম শ্রেণীর ছাত্র জয়নাল হত্যাকারিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

 kas 18-6-14ব্রাহ্মণবাড়িয়ায় কসবা উপজেলার শিমরাইল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র জয়নাল আবদীন হত্যার প্রতিবাদে এবং খুনীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে বুধবার মানববন্ধন, বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ওই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক ও গ্রামবাসীর সমন্বয়ে এ কর্মসূচী পালিত হয়।

দুপুরে বের হওয়া বিক্ষোভ মিছিলটি শিমরাইল এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়। শিমরাইল উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণীর ছাত্র মোঃ পারভেজ ভূঁইয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা মুখলেছ মিয়া, জরিনা বেগম, নাজমুল ইসলাম, রাসেল মিয়া, কানু মিয়া, নাছির মিয়া, শফিকুল ইসলাম, আরমান মিয়া, সাইফুল ইসলাম, সম্পা আক্তার, তাকমিনা আক্তার, সোহেল মিয়া প্রমুখ। 

উল্লেখ্য, গত ১৪ জুন জয়নাল আবেদীন হত্যাকান্ডের শিকার হন। এ ঘটনায় জয়নাল আবেদীনের বাবা ধন মিয়া বাদী হয়ে কসবা থানায় মামলা দায়ের করেন। তবে পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারে নি।

এ জাতীয় আরও খবর

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের