,

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আওয়ামীলীগের দু’গ্রপের সংঘর্ষে নিহত ১ ॥ আহত-৫

bijoy1বার্তা কক্ষঃ আধিপত্য বিস্তারের ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আওয়ামীলীগের দু’গ্র“পের সংঘর্ষে ১জন নিহত এবং ৫জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গত রবিবার সন্ধ্যায় উপজেলার সোনারামপুর ইউনিয়নের দুলারামপুর গ্রামে। নিহতের নাম মোঃ সোলেমান মিয়া-(৫৫)। তিনি সোনারামপুর ইউপি চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন প্রকাশ জালু মাস্টারের ছোট ভাই।
এলাকাবাসী জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার সোনারামপুর  ইউনিয়ন  পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা জসিম উদ্দিন প্রকাশ জালু মাষ্টারের সাথে একই এলাকার সোনারামপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি শাহিন আহামেদের বিরোধ চলে আসছিল।
এর জের ধরে গত রবিবার সন্ধ্যায় দুলারামপুর গ্রামে দুই আওয়ামীলীগ নেতার সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে ইউপি চেয়ারম্যান জালু মাষ্টারের বড়ভাই মোঃ সোলেমান মিয়া-(৫৫) একই এলাকার নাসির উদ্দিন (৪২), ফরিদ মিয়া (৬০), আবুল কালাম (৩২), নাসির উদ্দিন (৩৬) টেটাবিদ্ধ হয়।
আহতদের মধ্যে চোখে টেটাবিদ্ধ অবস্থায় সোলেমান মিয়াকে প্রথমে নরসিংদী সদর হাসপাতাল পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ৯টায় তার মৃত্যু হয়। অন্যদের নরসিংদী সদর হাসাপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অংশু কুমার দে জানান, মামলার প্রক্রিয়া চলছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন