,

ফরমালিন পেলে হত্যা চেষ্টা মামলা: ডিএমপি কমিশনার

bangirখাদ্যদ্রব্যে ফরমালিন ব্যবহার ও অবৈধভাবে ফরমালিন সরবরাহকারীদের ওই পেশা থেকে সরে আশার আহ্বান জানালেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদ। তিনি বলেন, কারো বিরুদ্ধে এ ধরনের কোনো সংশ্লিষ্টতা পাওয়া গেলে তার বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা দেওয়া হবে।সোমবার বিকেলে রাজধানীর স্টামফোর্ড কলেজ আয়োজিত আন্তর্জাতিক রক্তদাতা দিবস ও মাদকবিরোধী আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

এ সময় তিনি সীমান্তে যারা ফরমালিন সরবরাহ করছে তাদের উদ্দেশেও একই কথা বলেন। পুলিশের রমনা জোনের উপ-কমিশনার (ডিসি) মারুফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রোফেসর ড. এম এ ফিরোজ, ডিএমপির উপ-কমিশনার (সদর দফতর) আনোয়ার হোসেন ও বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্যরা ও অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চলতি মাসের ১১ তারিখ থেকে ডিএমপির পক্ষ থেকে ভেজাল বিরোধী অভিযান শুরু হয়। রাজধানীতে যাতে কোনো ফরমালিনযুক্ত ফল প্রবেশ করতে না পারে সেজন্য রাজধানীর আটটি প্রবেশ পথে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হচ্ছে। 

sheershanews.com

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ