,

সরাইলে সংঘর্ষে আহত ৫০

bijoy1সরাইলে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে মহিলা-পুরুষসহ আহত হয়েছেন ৫০ জন। গতকাল সকালে উপজেলার শাহজাদাপুর গ্রামে পূর্বশত্রুতার জেল ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানান, আধিপত্য বিস্তার, সরকারি জায়গা দখল ও গ্রাম্য মাতবরিসহ বিভিন্ন বিষয়ে গ্রামের ফজর আলীর (৫০) সঙ্গে ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মফিল মিয়ার (৪৮) দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গতকাল সকালে চকবাজারে সর্দারির টাকার ভাগবাটোয়ারা নিয়ে মফিল ও ফজর আলীর মধ্যে বাকবিত-া হয়। এ সময় মফিলের পক্ষের কালা মিয়া নামের এক লোক উসকানিমূলক কথা বলে। একে কেন্দ্র করে সকাল থেকে দুই পক্ষের মধ্যে চলে ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ। তিন ঘণ্টা স্থায়ী এ সংঘর্ষে গুরুতর আহত গেদু মিয়ার ছেলে শামীম (১৮)-কে আশঙ্কাজনক অবস্থায় জেলা সদর হাসপাতালে নেয়ার পর অবস্থার অবনতি দেখে ঢাকায় পাঠানো হয়েছে। অন্যদের জেলা সদর হাসপাতাল ও বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলী আরশাদ বলেন, বর্তমানে ওই গ্রামের পরিবেশ শান্ত। পুলিশ মোতায়েন রয়েছে।

http://mzamin.com/

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি