,

কসবা উপজেলার, মাদরাসার সুপার অপহরনের ১৪ ঘন্টা পর উদ্ধার

kidnapn--2বার্তা কক্ষঃব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মইনপুর আলহাজ্ব আজহারুল ইসলাম মহিলা দাখিল মাদরাসার সুপার আবু ছালেহ মো. ইকবাল কুমিল্লা থেকে অপহরনের ১৪ ঘন্টা পর ঢাকায় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গত শনিবার (১৪ জুন) সন্ধায় কসবা থানায় একটি সাধারণ ডাইরী করা হয়েছে।
অপহৃতের পারিবারিক সূত্রে জানা গেছে; অপহৃত সুপার মাদরাসার দাপ্তরিক কাজে গত বৃহস্পতিবার (১২ জুন) বিকেলে কুমিল্লা শিক্ষা ভবনে যায়। কাজ শেষে বাড়ি ফেরার পথে কুমিল্লার কেন্দ্রীয় ঈদগাহের সামনে থেকে এক দল অপহরনকারী তাকে মাইক্রোবাসে তুলে চোখ-মুখ বেধেঁ ফেলে। পরে ঢাকায় অপহরনকারীদের গোপন আস্তানায় নিয়ে মুঠোফোনে তার পরিবারের কাছে ২ লক্ষ টাকা মুক্তিপণ দাবী করেন। এ সময় তাকে শারীরিক ভাবে মারধোর করা হয়। তার কাছে থাকা  নগদ ৮ শ টাকা, বাংলাদেশ ইসলামী ব্যাংক কসবা শাখার ৫০ হাজার টাকার একটি চেক ও মুঠোফোনের সীমকার্ড নিয়ে যায়। অপরহরনকারীরা সুপারের কাছ থেকে ৩শ টাকার অলিখিত ষ্ট্যাম্পে স্বাক্ষর নেয়। খবর পেয়ে রাতেই অপহৃতের পরিবারের পক্ষ থেকে ঘটনাটি পুলিশ ও র‌্যাবকে অবহিত করা হয়। পরে অপহরনকারীদল ১৪ ঘন্টা পর গত শুক্রবার (১৩ জুন) সকালে ঢাকার আরামবাগ পুলিশ বক্্েরর সামনে চোখ বেধেঁ ফেলে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আরামবাগ পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। অপহরনের বিষয়টি পুলিশকে অবহিত করা হয়।
এ ঘটনায়  অপহৃতের বড় ভাই প্রধান শিক্ষক আবদুল হান্নান বাদী হয়ে গত শনিবার সন্ধায় কসবা থানায় একটি সাধারণ ডাইরী করেছে।
কসবা থানার উপ-পরিদর্শক (এস.আই) মো. মুকাদ্দছ বলেন, এ ঘটনায় থানায় সাধারণ ডাইরী করে সারাদেশের পুলিশকে অবহিত করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ