,

বিজয়নগরে বিদ্যুৎ এর লোডশেডিং এর প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

load sedingব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে শুক্রবার সন্ধ্যায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও ঘন ঘন লোডশেডিং এর প্রতিবাদে স্থানীয় জনতা ১ ঘন্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে। এসময় অবরোধ এলাকার দূ’পাশে প্রায় ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। শুক্রবার দিবাগত রাতে শবেবরাত হওয়ায় হাজার হাজার মানুষকে এসময় দূর্ভোগে পোহাতে হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, সম্প্রতি বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং আর দিনে কয়েক বার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়াসহ বিদ্যুৎ বিভাগ কর্তৃক গ্রাহকদের নানা হয়রানীর প্রতিবাদে বিজয়নগর উপজেলার জনসাধারণ বিক্ষুব্ধ হয়ে শুক্রবার সন্ধ্যায় মহাসড়কে নেমে আসে। বিক্ষুব্ধ উপজেলাবাসী  প্রায় ১ঘন্টা উপজেলার চান্দুরা বাসষ্ট্যান্ড এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে অবরোধ সৃষ্টি করে। অবরোধের কারনে দু’পাশে অন্তঃত ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এ আন্দোলনের সাথে একাত্মতা ঘোষনা করে স্থানীয় চান্দুরা ইউনিয়ন পরিষদেরর চেয়ারম্যান এম এ শামীমুল হক চৌধূরী বিক্ষুব্ধ উপজেলাবাসীর নেতৃত্ব দেন। এসময় দ্রুত এসমস্যার সমাধান না হলে, আরো তীব্রতর আন্দোলনের আল্টিমেটাম দেয়া হয়।

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে