,

ভারতীয় ক্রিকেট দল ঢাকায়

india bangডেস্ক রিপোর্ট: তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে সুরেশ রায়নার নেতৃত্বে ঢাকায় এসেছে ভারত জাতীয় ক্রিকেট দল। আগামী ১৫ জুন প্রথম একদিনের ম্যাচটি অনুষ্ঠিত হবে। বাকি ২টি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৭ ও ১৯ জুন।
শুক্রবার সকাল সোয়া ৯টার দিকে বিমানযোগে ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশে আসে। তবে বিমানবন্দরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেননি দলের কোনো সদস্য। ঢাকায় পা দিয়েই সরাসরি হোটেলে চলে যায় রায়নার দল। অধিনায়ক ধোনিসহ দলের প্রথম সারির বেশ কয়েকজন ক্রিকেটারের অনুপস্থিতিতে অনেকটাই ম্লান হয়ে পড়েছে দুদলের সিরিজটি।
চারদিকে চলছে বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা। সেই উন্মদনার মাঝেই ক্রিকেটের আমেজ ছড়িয়ে দিতে ঢাকায় এখন ভারত জাতীয় ক্রিকেট দল।
বাংলাদেশ দল : মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, শামসুর রহমান, নাসির হোসেন, মাহমুদ উল্লাহ রিয়াদ, মমিনুল হক, এনামুল হক বিজয়, সোহাগ গাজী, মাশরাফি বিন মতুর্জা, আব্দুর রাজ্জাক, জিয়াউর রহমান, তাসকিন আহমেদ, আল-আমিন হোসেন, সাকিব আল হাসান ও মোঃ মিঠুন।
ভারতীয় দল : সুরেশ রায়না (অধিনায়ক), রবিন উথাপ্পা, অজিঙ্কা রাহানে, ঋদ্ধিমান সাহা, পারভেজ রসুল, মনোজ তিওয়ারী, চেতাশ্বর পূজারা, আম্বাতি রাইডু, কেদার যাদব, আকসার প্যাটেল, বিনয় কুমার, মোহিত শর্মা, অমিত মিশ্র, স্টুয়ার্ট বিনি ও উমেশ যাদব।
এস

এ জাতীয় আরও খবর

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের নতুন গান ‘সখি তুই কি তেল মাখিস চুলে’

ধারাভাষ্য দল থেকে বাদ আথারটন-হুসেইন

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড

জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির অভিযোগ শুভেন্দুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা