,

‘জুন মাসের মধ্যেই পদ্মা সেতুর কাজ শুরু হবে’

6666যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘এ মাসের মধ্যেই ঠিকাদার প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির মাধ্যমে পদ্মাসেতু নির্মাণ কাজের কার্যাদেশ প্রদান করা হবে। বর্তমানে দেশে ২০ হাজার বিলিয়ন ডলার রিজার্ভ রয়েছে। নিজ অর্থায়নে পদ্মা সেতু নির্মাণে কোনো সমস্যা হবে না। একই সঙ্গে নদী শাসনের কাজও শুরু করা হবে।’তিনি আরও বলেন,‘ঢাকা মেট্রোরেলের কাজও জুন মাস থেকে শুরু করা হবে। মেট্রোরেল নির্মাণ কাজের সকল প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে।’
 মন্ত্রী শনিবার দুপুরে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার গাড়াবাড়িতে প্রায় সাড়ে ৪কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুর উদ্বোধন ও মুগবেলাই কাটাখালি সেতুর ভিত্তি প্রস্ত স্থাপনকালে সাংবাদিকদের এ কথা বলেন।
 এ সময় সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্না, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না, জেলা প্রশাসক বিল্লাল হোসেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান, কামারখন্দ উপজেলা চেয়ারম্যান আব্দুল মতিন চৌধুরী, জেলা সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মনিরুজজামান উপস্থিত ছিলেন।
 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ