শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ফরমালিনের ব্যবহার রোধে আমদানিকারকদের উপর নজরদারি

monirফরমালিনের ব্যবহার রোধ করতে আমদানিকারকদের উপর নজরদারি করছে গোয়েন্দারা।শুক্রবার ডিএমপি’র মিডিয়া সেন্টারে ফরমালিনমুক্ত অভিযান নিয়ে করা এক ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম।মনিরুল ইসলাম বলেন, বিভিন্ন ফলের বাজার ছাড়াও রাজধানীর প্রবেশ পথের আটটি চেকপোস্টে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৮৬ টি যানবাহনে অভিযান চালানো হয়েছে।
এসব যানবাহন থেকে ২হাজার ৮৫০ মণের বেশি আম, ৭৯৪ মণ জাম, ৫ লাখ ৬২হাজার ১৫৫ পিস লিচু এবং করমচা পেঁপে মাল্টাসহ ৩৫৫ দশমিক ৫ মণ ফরমালিনযুক্ত ফল ধ্বংস করা হয়েছে। এ ঘটনায় বিভিন্ন ব্যবসায়ীসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ২১টি মামলাসহ ৫০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
 সংবাদ সম্মেলনে যুগ্ম-কমিশনার মনিরুল ইসলাম বলেন, চলমান ফরমালিন বিরোধী অভিযানের কারণে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী দাম বাড়িয়ে ফায়দা লুটার চেষ্টা করছেন। এ সব অসাধু ব্যবসায়ীর শুভবুদ্ধির উদয় হবে বলেও আশা করেন তিনি।
 তিনি আরও জানান, বৃস্পতিবার রাতে ফরমালিন যুক্ত তিন হাজার মন আম, জাম ৮শ মন এবং লিচু ছয়লাখ পিস পুলিশের চেকপোস্টে ধরা পড়েছে। আর সেগুলো ধ্বংসও করা হয়েছে। এছাড়া কলা, ডাব, তাল, কাঁঠাল, আনারস, মাল্টা, আঙ্গুর ইত্যাদিসহ আরো বিভিন্ন ফলও রয়েছে এর মধ্যে।
 যুগ্ম কমিশনার ব্যবসায়ীদের অনুরোধ করে বলেন, এ সুযোগে অনুগ্রহ করে কেউ ফলের দাম বৃদ্ধি করবেন না। তিনি বলেন, ফলের পাল্পে (ফলের নির্যাস) বেশি ফরমালিন ধরা পড়েছে। এছড়াও ম্যাংগোবারেও শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর ফরমালিন পাওয়া গেছে। এ সময় আরো উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান। সময় টিভি

এ জাতীয় আরও খবর

জার্মানিকে হারিয়ে ছুটিতে ইকুয়েডর

শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

ভেনেজুয়েলায় ভূমিকম্প : ২৩৫ জনের মরদেহ উদ্ধার, আহত ১ হাজার ৫ শতাধিক

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

স্বস্তি নেই বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই

ন্যানসি-কন্যার কণ্ঠে বিশ্বকাপের ‘দাই দাই’ গান

জিম্বাবুয়ে সিরিজের দল ঘোষণা, ফিরলেন লিটন

গুঞ্জনই সত্যি, মা হচ্ছেন সামান্থা

বিশ্বকাপে ভারতের কাছে হারল বাংলাদেশ