শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

অনলাইনে যেভাবে লাইভ দেখবেন বিশ্বকাপ ফুটবল

world coupআজ রাত ২টা থেকে শুরু হচ্ছে ফিফা ২০১৪ বিশ্বকাপ ফুটবল। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ক্রোয়েশিয়ার মুখোমুখি হচ্ছে আয়োজক ব্রাজিল। আপনার যদি উচ্চগতির ইন্টারনেট সংযোগ থাকে তাহলে নিজের কম্পিউটার বা অনুরূপ ডিভাইস থেকেই উপভোগ করতে পারবেন বিশ্বকাপ ফুটবল। এ ধরনের কয়েকটি উপায় নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে সিনেট।

অনলাইনে ইএসপিএন-এর বিভিন্ন চ্যানেলে বিশ্বকাপ ফুটবলের লাইভ খেলা দেখা যাবে। এসব সেবা দেবে ইএসপিএন, ইএসপিএন২, ইএসপিএন৩, ইএসপিএনইউ, ইএসপিএননিউজ ও ইএসপিএন ডিপোর্টেস। এ জন্য একটি অ্যাপ ডাউনলোড করে নিলে ভালো হবে। নিচের লিংকে ক্লিক করে অপারেটিং সিস্টেম অনুযায়ী অ্যাপ ডাউনলোড করতে পারবেন-
Android, iOS, Windows 8, Xbox One, Amazon Fire TV.
আর অ্যাপগুলো ভালোভাবে চালাতে আপনার নির্ভরযোগ্য ইন্টারনেট কানেকশন লাগবে। এ চ্যানেলগুলোতে অনেক সময় বিভিন্ন দেশের আইপি ব্লক করা থাকে। আপনি যে দেশ থেকে দেখছেন, সে দেশের আইপি ব্লক করা থাকলে অন্য উপায় বের করতে হবে।
গুগল সার্চ
গুগলে সার্চ করে আপনি বহু ওয়েবসাইট পাবেন, যারা অনলাইনে বিশ্বকাপ খেলা স্ট্রিম করবে। তবে তাদের মাঝে ভিডিও কোয়ালিটি ভালো কোনো সাইট খুঁজে পাওয়া মুশকিল। কিছুটা ছোট স্ক্রিনে হলেও সেসব ওয়েবসাইট থেকে বিশ্বকাপ দেখা সম্ভব। তবে সেসব ওয়েবসাইটের নির্ভরযোগ্যতার একটি বিষয় আছে। এ ধরনের ওয়েবসাইট যদি কোনো অ্যাপ ডাউনলোড করতে বলে তবে তা করার আগে সাবধান। ভাইরাস ও ক্ষতিকর প্রোগ্রাম চলে আসতে পারে বিধায় ডাউনলোডের দিকে না যাওয়াই ভালো।

এ জাতীয় আরও খবর

দারিদ্র্য বিমোচন ও উন্নয়নের লক্ষ্য নিয়ে কাজের অঙ্গীকার মির্জা ফখরুলের

জুলাই সনদসহ বিভিন্ন দাবিতে রাজধানীতে ১১ দলীয় জোটের গণমিছিল

মোহাম্মদপুরে উত্তেজনা, রাশেদ প্রধানের বাসার সামনে পুলিশ মোতায়েন

সবজির দাম চড়া, কিছুটা কমেছে মুরগির বাজার

হজযাত্রী সেবায় ব্যর্থ হলে দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিলেন ধর্মমন্ত্রী

শিক্ষার্থীদের স্কুলমুখী করতে উপবৃত্তি বাড়ানোর ইঙ্গিত

জ্বালানি সংকটে চরম ভোগান্তিতে ঢাকার চালকরা

দুই মাসে সরকারের অগ্রগতি নিয়ে আস্থা তৈরির চেষ্টা

হজ কার্যক্রম উদ্বোধন ও ক্যাম্প পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণায় তেলের দামে স্বস্তি

দীর্ঘ বিরতির পর বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া

হামে আক্রান্ত শিশুর চাপ বাড়ছে, হাসপাতালে উদ্বেগজনক পরিস্থিতি