,

প্রশ্নপত্র ফাঁস রোধে আইন প্রণয়নে রিট

bgvপ্রশ্নপত্র ফাঁস রোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে।

সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট শাখায় মঙ্গলবার আইনজীবী ইউনুছ আলী আকন্দ এ রিটটি দায়ের করেন।

ইউনুছ আলী আকন্দ জানান, এতে সব সরকারি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির আবেদন করা হয়েছে।

একই সঙ্গে প্রশ্নপত্র ফাঁস নিয়ন্ত্রণ আইন প্রণয়নে কেন নির্দেশ দেওয়া হবে না তাও জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে।

তিনি আরও জানান, রিটে শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিব, মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্য সচি‌ব, আইন সচিব ও সংসদ সচিবকে বিবাদী করা হয়েছে।

ইউনুছ আলী আরও জানান, রিটে ২০১৪ সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসকারীদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না মর্মে বিবাদীদের প্রতি রুল জারির আবেদন করা হয়েছে। একই সঙ্গে প্রশ্ন ফাঁসকারীর জন্য সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন ও সর্বনিম্ন ১৪ বছরের কারাদণ্ডের বিধান রাখার কথা বলা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে