,

আখাউড়ায় পুলিশের উপর হামলা করে মাদক ব্যবসায়িরা

hamla।।বার্তা কক্ষ।। সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের কাছ থেকে মাদক ব্যবসায়িকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তার সহযোগিরা। এ সময় পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়িদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে পাঁচটার দিকে আখাউড়ার আজমপুর এলাকা থেকে ইব্রাহিম মিয়া (৩৫) নামে এক মাদক ব্যবসায়িকে চার বোতল নেশা জাতীয় ভারতীয় দ্রব্য স্কপসহ আটক করে পুলিশ। এ সময় ইব্রাহিমের সহযোগিকে তাকে ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলা করে। পুলিশ সিএনজি চালিত অটোরিক্সায় উঠে আটককৃতকে নিয়ে কোনো রকমে চলে আসে।
আখাউড়া থানার এস.আই মো. আবুল হাসেম জানান, ইব্রাহিমের বাড়ি পার্শ্ববর্তী বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল গ্রামে। তার বিরুদ্ধে বিজয়নগর থানায় একাধিক মামলা আছে। ইব্রাহিমকে আটকের পর তার সহযোগিরা আমাদের উপর হামলা করে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ