,

সকালের নাশতা যে জন্য জরুরি

morning(আমাদেরব্রাহ্মণবাড়িয়া.কম) সকালের নাশতাকে অনেকেই দিনের সবচেয়ে জরুরি খাবার বলে মনে করেন। কিন্তু এরপরও কিছু মানুষ আছেন যাঁরা নানা কারণেই সকালের নাশতায় ফাঁকি দেন। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, সকালের নাশতা বেশি পরিমাণে ক্যালরি পোড়াতে সাহায্য করে এবং সারাদিন ধরে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণেও তা সাহায্য করে। ইন্দো-এশিয়ান নিউজ এক প্রতিবেদনে এ সম্পর্কে জানিয়েছে।

যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব বাথের গবেষকেরা দুই দল মানুষের ওপর লাগাতার ছয় সপ্তাহ পরীক্ষা চালিয়ে সকালের নাশতা-সংক্রান্ত এই গবেষণা করেন। একদল যাঁরা নিয়মিত সকালে নাশতা করেন। আরেক দল যাঁরা নিয়মিত নাশতা করেন না। এতে দেখা যায়, নাশতা করা দলের সদস্যরা বেলা ১১টার মধ্যেই শরীরে প্রায় ৭০০ ক্যালরি শক্তির জোগান পান। অন্যদিকে, নাশতা না-করা দলের সদস্যরা দুপুর ১২টার মধ্যেও শরীরে অতিরিক্ত কোনো শক্তির জোগান পান না।

গবেষণা প্রতিবেদনটি সম্প্রতি আমেরিকান জার্নাল অব ক্লিনিক্যাল নিউট্রিশনে প্রকাশিত হয়েছে। গবেষক দলটির প্রধান জেমস বেট বলেন, ‘আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুসন্ধান হলো—যাঁরা সকালে নাশতা করেন, তাঁরা বেশি ক্যালরি পোড়াতে সক্ষম।’

তিনি আরও বলেন, অনেক মানুষই ভাবেন খাদ্য গ্রহণ এবং পরিপাক ক্রিয়া বাড়ার কারণেই এটা হয়ে থাকে। কিন্তু আসলে এটা ঘটে শারীরিক সক্রিয়তার কারণে। সকালের নাশতা করা এবং তার পরবর্তী সময়টায় তাঁরা অনেক বেশি সক্রিয় থাকেন। খেলে মানুষজন হাঁটাচলা করেন, নড়াচড়া করেন আর এই শারীরিক সক্রিয়তা খুবই গুরুত্বপূর্ণ।

এ ছাড়াও এ গবেষণায় দেখা গেছে, যাঁরা সকালে নাশতা করেন দিন গড়াতে থাকলেও তাঁদের শরীরে শর্করার মাত্রা অনেকটাই নিয়ন্ত্রণে থাকে। অন্যদিকে, যাঁরা সকালের নাশতায় ফাঁকি দেন, দিনের শেষভাগে তাঁদের রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে থাকে। ফলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতেও সকালের নাশতা করাটা গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন গবেষকেরা।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ