,

মহিলা আওয়ামীলীগ নেত্রী শাহানা খায়ের আর নেই

shahana khairবার্তা কক্ষঃ ব্রাহ্মণবাড়িয়ার মহিলা আওয়ামীলীগ নেত্রী শাহানা খায়ের রোববার দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্নলিল্লাহে…রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। তিনি স্বামী ও দুই পুত্র সন্তানসহ অনেক আত্বীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।  শাহানা খায়ের ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা আওয়ামীলীগের সদস্য এবং নবীনগর উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া তিনি নানা সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্রীয় মহিলা সমবায় সমিতির সভাপতি এবং বাংলাদেশ উইমেন্স চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রির সদস্য ছিলেন। আওয়ামীলীগের একজন নিবেদিত প্রান কর্মী হিসেবে পরিচিত ছিলেন তিনি। একজন ভালো সংগঠক ও সমাজকর্মী হিসেবেও পরিচয় ছিলো তার। শাহানা খায়েরের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে আওয়ামীলীগের রাজনৈতিক অঙ্গনে। জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ খবর পেয়ে ছুটে যান তার বাসায়। গতকাল বাদ মাগরিব শহরের মেড্ডা সিও অফিস মসজিদ প্রাঙ্গনে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে শেরপুর গোরস্থানে দাফন করা হয়। শাহানা খায়েরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া সদরের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী,ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মো: হেলাল উদ্দিন, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আল মামুন সরকার, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান  এডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত। তারা মরহুমার বিদেহী আত্বার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। শাহানা খায়েরের গ্রামের বাড়ি নবীনগর উপজেলার ইব্রাহিমপুরে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ