,

নিখোঁজ মালয়েশীয় উড়োজাহাজের কোনো খোঁজ দিতে পারলে পুরস্কার

Malaysia_Airlines_bg_5434058731242014নিখোঁজ মালয়েশীয় উড়োজাহাজের বিষয়ে বা এর শেষ গন্তব্য সম্পর্কে কোনো খোঁজ দিতে পারলে পুরস্কারের ঘোষণা দিয়েছেন যাত্রীদের স্বজনেরা। রোববার নিখোঁজ পাঁচ যাত্রীর পরিবারের পক্ষ থেকে এ জন্য পাঁচ মিলিয়ন ডলারের ঘোষণা দেওয়া হয়। ঘোষণায় বলা হয়, নিখোঁজ মালয়েশীয় এমএইচ৩৭০ ফ্লাইটের ২৩৯ যাত্রী ও ক্রুদের ভাগ্যে কী ঘটেছে, তা কোনো বেসরকারি তদন্ত দল বা কেউ এ বিষয়ে তথ্য দিতে সক্ষম হলে ৫ মিলিয়ন ডলার পুরস্কার দেওয়া হবে। এ জন্য ওই পাঁচ পরিবারের পক্ষ থেকে এ জন্য পাঁচ মিলিয়ন ডলারের তহবিল তৈরি যোগাড় করা হচ্ছে। এ প্রকল্পের পরিচালক ইথান হান্ট বলেন, তহবিল সংগ্রহের জন্য একটি www.indiegogo.com নামে একটি ওয়েব সাইট খোলা হয়েছে।
তিনি বলেন, অনেক খোঁজাখুঁজির পরেও উড়োজাহাজটির খোঁজ পাওয়া যায়নি। যদিও রাডার ও অন্যান্য তথ্য থেকে জানা যায়, পশ্চিম অস্ট্রেলিয়ার দক্ষিণ ভারত মহাসাগরে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে। হান্ট বলেন, উড়োজাহাজের ইতিহাসে এটি একটি রহস্য। তবে আমরা সেই সত্যের কাছাকাছি পৌঁছাতে চাই, সেটি হলো সেই সত্য যা, উড়োজাহাজ ও যাত্রীদের ভাগ্যে কী ঘটেছে, তা জানা! তিনি বলেন, আমরা জনগণের শক্তির ওপর বিশ্বাস করি এবং তাদের দিয়েই আমরা সফল হবো বলে আশা করি। যদিও অন্যান্য পদ্ধতিগুলো সত্য উদঘাটনে ব্যর্থ হয়েছে।  এ বছরের ৮ মার্চ ২৩৯ যাত্রী ও ক্রসহ মালয়েশিয়ার এমএইচ৩৭০ ফ্লাইটটি মালয়েশিয়া থেকে চীন যাওয়ার ৪০ মিনিট পর নিখোঁজ হয়ে যায়। এরপর রাডার ও স্যাটেলাইট তথ্য ব্যবহার করেও উড়োজাহাজ ও এর যাত্রীদের ভাগ্যে কী ঘটেছে, তা আজ পর্যন্ত জানা সম্ভব হয়নি।

এ জাতীয় আরও খবর

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের