,

‘আমেরিকা স্বপ্ন’ মৃত্যুর পথে

American_Dream_280075841‘স্বপ্ন-সুখের  আমেরিকা’। আমেরিকা নামের ‘সোনার হরিণ’ পাওয়ার স্বপ্নও স্বাভাবিক। কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে জীবনের নিশ্চিত সচ্ছলতার সক্ষমতা অর্জন করাই আজকের ‘আমেরিকান স্বপ্ন।’ কিন্তু সে স্বপ্নেও বাধ সেধেছে ভাগ্য। অর্ধেকেরও বেশি আমেরিকানের বিশ্বাস ‘আমেরিকান ড্রিম’এর  মৃত্যু হচ্ছে। নতুন জরিপে এতথ্য বেরিয়ে এসেছে। সিএনএন মানি’র হয়ে  এ জরিপ করেছে ওআরসি ইন্টারন্যশনাল।
জরিপ বলছে, শতকরা ৫৯ ভাগ আমেরিকান বিশ্বাস করছে, ‘আমেরিকা স্বপ্ন’ মৃত্যুর পথে। তাদের বিশ্বাস, অধিকাংশ আমেরিকানের ‘স্বপ্ন’ পূরণ হওয়া সম্ভব নয়, বা তাদের লক্ষ্যে পৌঁছানোও সম্ভব নয়। ২০০৬ সালে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক মন্দাপূর্ব সময়ে শতকরা ৫৪ ভাগ মনে করতো স্বপ্নের ইতি ঘটেছে। এখন এ সংখ্যা বেড়ে শতকরা ৫৯ ভাগে দাঁড়িয়েছে। জরিপে অবশ্য ‘আমেরিকান স্বপ্ন’ কি ? তা সুনির্দিষ্ট করা হয়নি। কিন্তু ঐতিহাসিকভাবে অনেকে ব্যখ্যা দিয়েছেন, ‘কঠোর পরিশ্রমের মাধ্যমে জীবনের নিশ্চিত সচ্ছলতা অর্জন করা।’ আমেরিকান স্বপ্নের প্রতি এমন আস্থা হারানোর অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে-  মজুরিতে বন্ধ্যাত্ব, যা মধ্যবিত্তশ্রেণীকে  সংকুচিত করে দিয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে কেবল বাড়িভাড়ার মর্টগেজ দিতেই   আমেরিকান জনগোষ্ঠির অর্ধেকেরও বেশি নাগরিককে খরচের হিসাবে কাঁচি চালাতে হয়েছে। এছাড়া পরবর্তী প্রজন্ম বা সন্তানদের ভবিষ্যতের জন্য সঞ্চয়ের ব্যাপারেও আমেরিকান নাগরিকরা ভীষণভাবে উদ্বিগ্ন। সিএন এন মানি জরিপ বলেছে, আমেরিকানদের শতকরা ৬৩ ভাগ মনে করেন, তাদের সন্তানেরা বাবা-মায়ের চেয়ে অর্থাৎ তাদের (নিজেদের) থেকেও চরম দুরাবস্থার মধ্য দিয়ে বেড়ে উঠবে। পিউ চ্যারিটিবল ট্রাস্টের ‘ইকোনমিক মবিলিটি’ প্রজেক্ট পরিচালক এরিন কুরিয়ার এব্যাপারে সংবাদ মাধ্যমের কাছে মন্তব্যে বলেছেন, “ অর্থনৈতিক বাস্তবতায় মুখোমুখি বহু পরিবারের ক্ষেত্রে অনিশ্চয়তা বা অবিশ্বাস দেখা যাচ্ছে। তারা কাজ করে যাচ্ছে কিন্তু তাদের উপার্জন ‘শক্ত আর্থিক নিরাপত্তা’র ভিত খুঁজে পাচ্ছে না।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ