,

চীনে হাজারো ‘নেকেড’ কর্মকর্তা

চাকরি করেন দেশে, কিন্তু স্ত্রী-সন্তান বাস করেন বিদেশে—এমন হাজারো সরকারি কর্মকর্তাকে চিহ্নিত করেছে চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশের কর্তৃপক্ষ। ওই সব কর্মকর্তাকে তাঁদের পরিবারের সদস্যদের দেশে ফিরিয়ে আনতে বলা হয়েছে। নয়তো তাঁদের চাকরি হারানো বা পদাবনতির হুমকি দেওয়া হয়েছে।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে গতকাল শনিবার বিবিসি অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

চীনের সরকারি কর্মকর্তাদের মধ্যে যাঁদের স্ত্রী ও সন্তান দেশের বাইরে থাকেন, তাঁদের ‘নেকেড অফিশিয়াল’ হিসেবে অভিহিত করা হয়। এ ধরনের প্রবণতা বেআইনি নয়। কিন্তু তা দুর্নীতির জন্য সহায়ক। এর মধ্য দিয়ে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তারা দেশের বাইরে অর্থ পাঠানোর সুযোগ পান বলে মনে করা হয়। এ কারণে সরকারি কর্মকর্তাদের স্ত্রী-সন্তানদের বিদেশে পাঠানো বন্ধের পক্ষে চীনা কমিউনিস্ট পার্টির নেতারা।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, ‘নেকেড অফিশিয়াল’ চিহ্নিত করতে গুয়াংডংয়ের কমিউনিস্ট পার্টি দুই মাস ধরে তদন্ত চালায়। এতে সহস্রাধিক কর্মকর্তা চিহ্নিত হন। এঁদের মধ্যে প্রায় ২০০ জন কর্মকর্তাকে তাঁদের বিদেশে থাকা স্ত্রী-সন্তানকে দেশে ফিরিয়ে আনতে বলা হয়েছে। ৮৬৬ জন কর্মকর্তা পদাবনতি গ্রহণ করেছেন।

লিউ নামের এক কর্মকর্তা সিনহুয়াকে বলেছেন, হংকং থেকে স্ত্রীকে দেশে ফিরিয়ে আনার পরিবর্তে চাকরি ছেড়েছেন তিনি। বসবাস বা পড়াশোনার জন্য চীনের সরকারি কর্মকর্তারা অনেক বছর ধরেই তাঁদের পরিবারের সদস্যদের দেশের বাইরে পাঠিয়ে আসছেন।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর