,

কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে বিদ্যুৎস্পৃষ্টে হত্যা!

women_sm_430564738কন্যা সন্তান জন্ম দেওয়ার কারণে স্ত্রীকে বিদ্যুৎস্পৃষ্ট করে হত্যা করলেন তুরস্কের এক ব্যক্তি। দেশটির ‘দ্য ভাটান’ পত্রিকার বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, হত্যা করার জন্য স্ত্রীর বিছানায় বালিশের প্রান্তে চিবুক বরাবর নিচে লাইভ ইলেকট্রিক ক্যাবল বসিয়ে দেন ২৯ বছর বয়সী ওই ব্যক্তি।
এ হত্যাকাণ্ডের ঠিক একদিন আগেই তার স্ত্রী দ্বিতীয় কন্যা সন্তানের জন্ম দেন। তুরস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ডিয়ারবাকি রাজ্যে সম্প্রতি এ ঘটনা ঘটে।
হত্যার সময় ওই ব্যক্তি নিজেই পুলিশকে ফোন করে ঘটনাটি জানান। ভাটান পত্রিকার মূল পাতায় সেই কথোপকথন বিস্তারিত প্রকাশিত হয়েছে
যুবক: আমি একজনকে হত্যা করেছি।
পুলিশ: তুমি কাকে খুন করেছ?
যুবক: এখন আমি আমার স্ত্রীকে হত্যা করছি।
পুলিশ: তুমি কি তাকে মেরে ফেলেছ, নাকি মারছ?
যুবক: এখনো সে মারা যায়নি। তবে এই হত্যা হালাল হলে আমি তাকে হত্যা করছি।
এরপর পুলিশ কর্মকর্তা ফোনে জানতে চান স্ত্রীর সঙ্গে তার কোনো সমস্যা হয়েছে কিনা। উত্তরে যুবক বলেন, ‘আমি বলছি, আমি তাকে হত্যা করছি। তারপরও তুমি জানতে চাইছো আমাদের মধ্যে ঝামেলা হয়েছে কিনা?’
যুবক বলতেই থাকেন, ‘সে মৃত্যুযন্ত্রণায় চিত্কার করছে। মুখ বন্ধ করে রেখেছি।’
এরপর ওই পুলিশ কর্মকর্তা বলেন, ‘আচ্ছা, অপেক্ষা কর। পুলিশের একটি টিম পাঠাচ্ছি।’
বুধবার আসামি ওই যুবকের আইনজীবী শুনানিকালে আদালতকে বলেন, তাঁর মক্কেল স্ত্রীকে খুন করেছেন, কারণ তার স্ত্রী দ্বিতীয়বারের মতো কন্যাসন্তান জন্ম দিয়েছেন।
খুনি ব্যক্তি দেশটির কুর্দি অধ্যুষিত একটি স্থানীয় রেস্টুরেন্টের ওয়েটার। তিনি আগে থেকেই চার বছর বয়সী এক সন্তানের জনক।
তুরস্কের পারিবারিক নির্যাতন কতটা ভয়াবহ তা এই ঘটনার মাধ্যমে বোঝা যায়। রাজধানী আঙ্কারাভিত্তিক একটি বিশ্ববিদ্যালয়ের জরিপে বলা হয়, গতবছর নির্যাতনে ২১৪ নারী ও ১০ শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১৫ ভাগ নারীকে শুধুমাত্র ডিভোর্স চাওয়ায় হত্যা করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ