,

ইন্ডিয়ানা জোনস হচ্ছেন প্যাটিনসন!

জর্জ লুকাসের কাহিনি নিয়ে স্টিভেন স্পিলবার্গ পরিচালিত ‘ইন্ডিয়ানা জোনস’ সিরিজের চারটি ছবি তুমুল জনপ্রিয় হয়েছিল প্রখ্যাত মার্কিন অভিনেতা হ্যারিসন ফোর্ডের অনবদ্য অভিনয়ে। এবার এই সিরিজের নতুন দুটি ছবি তৈরির পরিকল্পনা করছে ওয়াল্ট ডিজনি পিকচার্স। সবকিছু ঠিক থাকলে ছবিগুলোর কেন্দ্রীয় চরিত্রে ৭১ বছর বয়সী হ্যারিসন ফোর্ডের স্থলাভিষিক্ত হবেন ‘টোয়াইলাইট’ তারকা রবার্ট প্যাটিনসন।



এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে এমটিভি অনলাইন জানিয়েছে, ‘ইন্ডিয়ানা জোনস’ সিরিজের নতুন দুটি ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের জন্য যোগ্য দশজন অভিনেতার তালিকা চেয়েছিলেন ছবির প্রযোজকেরা। চাহিদা অনুযায়ী তালিকা সরবরাহ করে ছবির শিল্পী বাছাই কমিটি। এখন পর্যন্ত ডিজনির কর্তাব্যক্তিদের পছন্দের তালিকায় সবচেয়ে এগিয়ে রয়েছেন ২৮ বছর বয়সী ব্রিটিশ অভিনেতা রবার্ট প্যাটিনসন।



তালিকায় ঠাঁই পাওয়া অন্যদের মধ্যে আছেন চ্যানিং ট্যাটুম, ক্রিস পাইন, ক্রিস হেমসওয়ার্থ, কেলান লুটজ প্রমুখ। অল্প সময়ের ব্যবধানে ‘ইন্ডিয়ানা জোনস’ সিরিজের পরপর দুটি ছবি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে ওয়াল্ট ডিজনি পিকচার্সের। এ জন্য ছবির কেন্দ্রীয় চরিত্রে যিনি অভিনয় করবেন তাঁকে অন্তত তিন বছরের জন্য চুক্তিবদ্ধ হতে হবে।



প্রসঙ্গত, ফ্যান্টাসি অ্যাডভেঞ্চারধর্মী ‘ইন্ডিয়ানা জোনস’ সিরিজের প্রথম ছবি ‘রেইডার্স অব দ্য লস্ট আর্ক’ মুক্তি পায় ১৯৮১ সালে। তিন বছর বিরতির পর মুক্তি পায় ছবিটির প্রিকুয়েল ‘ইন্ডিয়ানা জোনস অ্যান্ড দ্য টেম্পল অব ডুম’। এর সিকুয়েল ‘ইন্ডিয়ানা জোনস অ্যান্ড দ্য লাস্ট ক্রুসেড’ মুক্তি পায় ১৯৮৯ সালে। দীর্ঘ ১৯ বছর পর ২০০৮ সালে মুক্তি পায় সিরিজের চতুর্থ ছবি ‘ইন্ডিয়ানা জোনস অ্যান্ড দ্য কিংডম অব দ্য ক্রিস্টাল স্কাল’।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ