,

মেছতা দূর করার উপায়!

mastaমেছতা বা সবষধংসধ হল মুখের ত্বকে হাইপার পিগমেন্টেশন অর্থাৎ অস্থায়ী বিবর্ণতা। সাধারণত মেছতা হলে কপালে, গালে ও ঠোঁটের উপরে, চিবুকে ছোপ ছোপ কালো, বাদামি বা নীলচে ধূসর দাগ পড়ে। এই দাগ গুলো দিন দিন বাড়তে থাকে ও সুর্যের রশ্মি পড়লে দাগ গাঢ় হয়ে যায়।
কেন হয়?
মেছতা বেশির ভাগ ক্ষেত্রেই মেয়েদের বেশি হয়ে থাকে। মেয়েদের এস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোনের সমস্যা থাকলে সাধারণত মেছতা হওয়ার প্রবণতা বেড়ে যায়। বংশগত, গর্ভাবস্থা, জন্মনিয়ন্ত্রণ, হরমোন প্রতিস্থাপন, অ্যাড্রিনাল ক্লান্তির কারণে মেছতা হতে পারে মেয়েদের। ছেলেদের মেছতা খুব কম হয়ে থাকে।
কিভাবে দূর করবেন?
মেছতা কমানো বা দূর করা যায় অনেক ক্ষেত্রে। এক্ষেত্রে আপনাকে অনেক দিন অপেক্ষা করতে হবে ভালো ফলাফলের জন্য। যদি ৬ মাসের মধ্যে আপনার মেছতার উন্নতি না হয় তাহলে অবশ্যই আপনার উচিত হবে ভালো কোন ডার্মাটোলজিস্টের পরামর্শ নেয়া। জেনে নিন আপনি কি কি করতে পারেনঃ
মেছতা ও সূর্য দুইজন দুইজনের চির শত্রু। তাই যত পারবেন সূর্যের রশ্মি থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করুন। বাইরে গেলে ছাতা ও সানগ্লাস ব্যবহার করবেন ও বের হওয়ার ২০ মিনিট আগে ংঢ়ভ-৩০ (সর্বনিম্ন) পাওয়ার যুক্ত সান-স্ক্রিন লোশন বা ক্রিম লাগিয়ে যাবেন ত্বকে। দরকার হলে প্রথমে ংঢ়ভ-১৫ যুক্ত সান-স্ক্রিন ক্রিম লাগিয়ে তার উপরে ংঢ়ভ-৩০ যুক্ত সান-স্ক্রিন ক্রিম লাগাবেন। এতে দ্বিগুণ রক্ষা পাবেন।
ক্লান্তি মেছতার বন্ধু। তাই আপনি যত ক্লান্ত থাকবেন আপনার মেছতা হওয়ার প্রবণতা বেড়ে যাবে। ক্লান্তি দূর করতে সমস্যা হলে ইয়োগা বা মেডিটেশন করুন। এছাড়া ভোরে পার্কে হেটে আসলে বা সুন্দর কোন বই পড়লেও আপনার মানসিক ক্লান্তি দূর হবে।
কান্ডিডা (পধহফরফধ) প্রজননভুক্ত খাবার খাওয়া কমান। অতিরিক্ত চিনি, গ্লুটেন ও ইস্ট জাতীয় খাবার এর আওতায় পরে।
এমন ক্রিম খুঁজুন যাতে হাইডোকুইনোন(যুফৎড়য়ঁরহড়হ), কোজিক এসিড(শড়লরপ ধপরফ) বা মেলাপ্লেক্স(সবষধঢ়ষবী) আছে। এগুলো হাইপার পিগমেন্টেশন ও কালো দাগ দূর করতে পারে। তবে এসব রাসায়নিক পদার্থ ত্বকের ক্ষতি করতে পারে। তাই স্কিন স্পেশালিস্টের পরামর্শ নিয়ে এসব ক্রিম লাগাবেন।
আপনি যদি হরমোন প্রতিস্থাপন থেরাপি বা জন্মনিয়ন্ত্রণ পিল নিয়ে থাকেন তাহলে তা বন্ধ করে দিন। এগুলো মেছতা হওয়ার অন্যতম কারণ।
কেমিক্যাল পিল মেছতা দূর করতে পারে। এটি এমন এক পিল যাতে সাধারণত গ্লাইকোলিক এসিড/ল্যাকটিক এসিড ব্যবহার করা হয়। প্রফেশনালের সাহায্য না নিয়েে ্কমিক্যাল পিল করাতে যাবেন না কিন্তু। এতে হিতে বিপরীত হতে পারে। ভালো পার্লারে বা ডার্মাটোলজিস্টের কাছে গিয়ে কেমিক্যাল পিল করিয়ে নিতে পারেন। এতে খরচ বেশি পড়বে।
এছাড়া পার্লারে গিয়ে নিয়মিত ফেসিয়াল করতে পারেন। দাগ কমতে থাকবে তাহলে।
এছাড়া প্রাথমিক লেভেলের মেছতা বাসায় বসে প্রাকৃতিক জিনিস দিয়েই কমানো সম্ভব। কিভাবে জেনে নিন-
ছোলা পানিতে ১ ঘন্টা ভিজিয়ে রেখে সেই পানি দিয়ে বেটে নিয়ে মেছতার উপর লাগাতে হবে। শুকিয়ে গেলে মুখ ধুয়ে ফেলতে হবে। মাস খানেকের মধ্যে দাগ কমে যাবে ও অনেকের ক্ষেত্রে দাগ চলেও যাবে।
১ চা চামচ ভিনেগার ও ১ চা চামচ পানি মিশিয়ে সপ্তাহে ৪ দিন মেছতার উপরে লাগান। দাগ আস্তে আস্তে কমবে।
চালের গুড়া, ডিম ও অ্যালো ভেরা একত্রে মিশিয়ে মেছতার উপরে লাগান ও ২০ মিনিট রেখে দিন। এক দিন পর পর এটি লাগান। দাগ কমবে ও উজ্জ্বলতা বৃদ্ধি পাবে।
লেবুর একটি টুকরা নিয়ে মেছতার উপর লাগিয়ে রাখুন ১০ মিনিট। প্রতিদিন এটি করবেন।
শুধু লেবু মাখলে কারও সমস্যা হলে লেবুর সাথে ডিম মেখে ত্বকে লাগিয়ে রাখবেন ২০ মিনিট। সপ্তাহে ৪/৫ বার।
উপরে যে মাস্ক গুলো দেয়া আছে তার মধ্যে যে কোন একটি বাসায় বসে ট্রাই করতে থাকুন। ত্বক ভেদে ৪-৬ মাস লাগবে দাগ চলে যেতে। মনে রাখবেন সবুরে মেওয়া ফলে।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ