,

জনগণ এ বাজেট মানবে না: আমানউল্লাহ আমান

আওয়ামী লীগের অবৈধ সরকার যে বাজেট দিয়েছে, এ বাজেট জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান। আজ শুক্রবার দুপুরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কেরানীগঞ্জ উপজেলার কালিন্দী ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী সংগঠন আয়োজিত মিলাদ মাহফিল ও কাঙালি ভোজ কর্মসূচিতে আমান এসব কথা বলেন। আমানউল্লাহ আমান বলেন, ‘বর্তমান অবৈধ সরকারের এ বাজেট ঘোষণার অধিকার নাই। নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার ক্ষমতায় আসবে, সেই সরকারের বাজেটই হবে জনগণের বাজেট।’

বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, যেহেতু বর্তমান সরকার জনগণের নির্বাচিত সরকার নয়, তাই এ সরকারের সব কর্মকাণ্ডই অবৈধ। নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনতিবিলম্বে নির্বাচনের দাবি জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরীফ মোহাম্মদ মহিউদ্দিন, কালিন্দী ইউপি বিএনপির আহ্বায়ক মো. মেহেবুব, যুগ্ম আহ্বায়ক মো.  মেজবাহ উদ্দিন, শামসুল হক লিটন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ