,

সুগন্ধিতে মুখের সৌন্দর্য বাড়ে!

সুগন্ধি মন ভালো করে দেয়, এটা সবারই জানা। কিন্তু সুগন্ধিতে কি মুখশ্রী আরও মোহনীয় হয়ে উঠতে পারে? গবেষকেরা বলছেন, সুগন্ধির সঙ্গে সুন্দরের সম্পর্ক আছে। সুগন্ধি ব্যবহারে আপনি আরও আকর্ষণীয় হয়ে উঠতে পারেন। তাঁরা জানিয়েছেন, সুগন্ধি দ্রব্যের ব্যবহার অন্যের মনে প্রভাব বিস্তার করতে সক্ষম। যুক্তরাষ্ট্র ও সুইডেনে পরিচালিত এক গবেষণার বরাত দিয়ে এএফপি এ খবর জানিয়েছে।



স্নায়ুবিজ্ঞানী ও মনোবিজ্ঞানীদের যৌথ ওই গবেষণায় দেখা গেছে, সুগন্ধি দ্রব্যের ব্যবহারে নারীর মুখশ্রীতে আরও স্নিগ্ধতা আসে, এতে নারী আরও মোহনীয় হয়ে ওঠেন। প্লস ওয়ান সাময়িকীতে এ-বিষয়ক গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে।



যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় মনেল কেমিক্যাল সেন্সেস সেন্টারের গবেষক এবং গবেষণাপত্রটির প্রধান লেখক জ্যানিনা স্যুবার্ট এ প্রসঙ্গে বলেন, ‘সুগন্ধির মাদকতা এবং মুখশ্রীর আকর্ষণীয়তা একটা যুগপত্ আবেগের মাধ্যমে মূল্যায়িত হয়।’



স্যুবার্ট আরও বলেন, ‘এ থেকে হয়তো আমরা ধারণা করতে পারি যে, সুগন্ধি এবং সুন্দরের প্রতি আকর্ষণের ক্ষেত্রে মস্তিষ্কের কর্মপ্রক্রিয়ার একটা যোগসূত্র আছে।’ গবেষকেরা আরও জানিয়েছেন, সুগন্ধি ব্যবহারের কারণে একজন ব্যক্তি যেমন অন্যদের কাছে আকর্ষণীয় হয়ে উঠতে পারেন, তেমনি বন্ধুবান্ধব বা সঙ্গীসাথির সঙ্গে উপস্থিতির কারণেও অন্যদের কাছে আকর্ষণীয় হয়ে ওঠা যায়।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ