,

মেসিই সবচেয়ে দামি, সমীক্ষায় প্রমাণিত

মাঠে ও মাঠের বাইরে দুজনের তুমুল প্রতিদ্বন্দ্বিতা। কে কার চেয়ে সেরা—এ নিয়ে ঢের বিতর্ক। ভক্তদের মধ্যে এ বিতর্কের যেমন কোনো সমাধান নেই, সমাধান নেই গবেষকদের মধ্যেও। এই তো কদিন আগে ক্রীড়া বাজারবিষয়ক গবেষণা সংস্থা রেপুকমের জরিপে বিশ্বের সবচেয়ে বিপণনযোগ্য ফুটবলার হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এবার সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান ‘সিআইইএস ফুটবল অবজারভেটরির’ সমীক্ষায় উঠে এল, এ মুহূর্তে সবচেয়ে দামি খেলোয়াড় লিওনেল মেসি।



সুইস প্রতিষ্ঠানটির সমীক্ষার ফল বলছে, এ মুহূর্তে মেসির দাম ২১৬ মিলিয়ন ইউরো। আর্জেন্টিনা অধিনায়কের ঘোর প্রতিদ্বন্দ্বী রোনালদোর অবস্থান দ্বিতীয়। রিয়াল তারকার দাম ১১৪ মিলিয়ন ইউরো। সিআইইএসের মতে, দামের বিচারে মেসির এগিয়ে থাকার কারণ, বয়স। বার্সা ফরোয়ার্ডের বয়স ২৭ বছর হবে আসছে ২৪ জুন। সেখানে রোনালদোর বয়স ২৯। অবশ্য ‘লা ডেসিমা’ জেতায় সাম্প্রতিক সময়ে রোনালদোর দাম বেড়েছে চার মিলিয়ন ইউরো।



সমীক্ষা অনুযায়ী, সবচেয়ে ব্যয়বহুল দল রিয়াল মাদ্রিদ। দলটি খেলোয়াড়প্রতি ব্যয় করে ৩২ দশমিক ৩ মিলিয়ন ইউরো। অন্যদিকে বর্তমান লা লিগা চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদ খেলোয়াড়প্রতি ব্যয় করে ৪ দশমিক ৩ মিলিয়ন ইউরো। 

এ জাতীয় আরও খবর

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান

মসজিদে গিয়ে বিয়ে করলেন শারমিন-সাব্বির

সামাজিক নিরাপত্তা ভাতার আবেদন চলবে ৩১ আগস্ট পর্যন্ত

নারীদের জন্য চালু হলো ১৪ ‘পিংক বাস’